কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে দুস্থ পরিবারের মধ্যে ৭৪ হাজার টাকা ঈদ উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।
রোববার সন্ধ্যায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুড়িগ্রাম -১ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম উপস্থিত থেকে দুস্থদের মধ্যে এ অর্থ বিতরণ করেন।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ।
এসময় ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, জামায়াত নেতা মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য উপজেলার ২৩ জন দুস্থ পরিবারের মধ্যে এ অর্থ বিতরণ করা হয়।
Leave a Reply