ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে পদত্যাগ করছেন সালমান এফ রহমান সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাসহ অভিযুক্তদের ফেরত চায় সরকার প্রয়োজনভিত্তিক উপবৃত্তি চালুর ইঙ্গিত প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর নওগাঁয় মিথ্যা সংবাদের প্রতিবাদে অটোরিকশা-ভ্যান মালিক সমিতির সংবাদ সম্মেলন গভীর রাতে বাড়িতে ঢুকে মারধর ও ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ স্থানীয় সরকার নির্বাচনে দল নয়, লড়াই হবে ব্যক্তিকেন্দ্রিক ডাকসুর সংগ্রহশালায় ঢুকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলেছেন ঢাবির উর্দু বিভাগের এক শিক্ষার্থী। আপনি কি তার এই কর্মকাণ্ডকে সমর্থন করেন? রায় ঘোষণার পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ ঘোষিত হলো ২০২৬ সাফ ফুটবলের সূচি, ঢাকায় বাংলাদেশের মিশন দিল্লিতে নতুন হাইকমিশনার নিয়োগের প্রস্তাবে এখনো ভারতের সাড়া মেলেনি

জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে বিএনপি: তারেক রহমান

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১২:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ২১৯৬৪ বার পড়া হয়েছে

প্রধান মন্ত্রী তারেক রহমান।

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে বিএনপি: তারেক রহমান

জুলাই সনদে বিএনপি সই করেছে এবং এর প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ ও প্রতিটি লাইন বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, “আজকের এই জনসভা থেকে আমি পরিষ্কারভাবে বলতে চাই—সংসদের দক্ষিণ প্লাজায় যখন ড. মোহাম্মদ ইউনুস জুলাই সনদে স্বাক্ষরের জন্য রাজনৈতিক দলগুলোকে ডাকেন, তখন সবার আগে বিএনপিই সেখানে গিয়েছিল এবং সনদে স্বাক্ষর করেছিল। বিএনপি যে জুলাই সনদে সই করেছে, তার প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ ও প্রতিটি লাইন ইনশাআল্লাহ বাস্তবায়ন করবে।”

পড়ুন>>ভাসানী জিয়াকে ধানের শীষ তুলে দিয়েছেন -তারেক রহমান

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলের সন্তোষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত শেষে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। টাঙ্গাইল জেলা বিএনপির উদ্যোগে মওলানা ভাসানী সাইন্স এন্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়েরের মুক্তমঞ্চে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

তারেক রহমান বলেন, “বাংলাদেশের জনগণ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। যে জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছে এবং অন্য রাজনৈতিক দলগুলোও স্বাক্ষর করেছে, সেই সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ। কিন্তু আমরা দেখছি, যারা তখন সনদে সই করেনি, তারা নির্বাচনের পরে গিয়ে হঠাৎ করে স্বাক্ষর করেছে। প্রশ্ন হচ্ছে—যদি এতই দরদ থাকে, তাহলে শুরুতেই কেন তারা সই করেনি?”

তিনি আরও বলেন, “আবারও পরিষ্কারভাবে বলছি—বিএনপি যে জুলাই সনদে স্বাক্ষর করেছে এবং যে সনদে রাজনৈতিক দলগুলো আনুষ্ঠানিকভাবে সই করেছে, সেই সনদ ইনশাআল্লাহ বিএনপি বাস্তবায়ন করবে। এ বিষয়ে কোনো নড়চড় হবে না।”

পড়ুন>>নববর্ষের রঙে রঙিন বাংলা: নতুন প্রত্যয়ের সূচনা 

সমাবেশে তিনি বলেন, বিএনপির খাল খনন কর্মসূচি, ফ্যামিলি কার্ড, কৃষকের কার্ড এবং পেশাদার খেলোয়াড় তৈরির মতো জনকল্যাণমূলক কর্মসূচি যদি কেউ বাধাগ্রস্ত করার চেষ্টা করে, তবে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি তা প্রতিহত করবে।

নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সজাগ থাকতে হবে।

বগুড়া ও শেরপুরে অনুষ্ঠিত নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, যেখানে নির্বাচন হয়েছে সেখানে মানুষ শান্তিতে রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে কিছু মহল পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে বলেও তিনি মন্তব্য করেন।

আরও পড়ুন>> কাউনিয়ায় আলোর দিশারী পাঠাগারে জাপানি ভাষা কোর্সে ভর্তির মৌখিক পরীক্ষা

সমাবেশে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। এ সময় কৃষিমন্ত্রী আমিন উর রশীদ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানসহ বিভিন্ন নেতা বক্তব্য দেন।

সমাবেশের আগে তারেক রহমান সন্তোষে পৌঁছে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এর আগে তিনি টাঙ্গাইল পৌর উদ্যানে আয়োজিত বৈশাখী কৃষি মেলার উদ্বোধন করেন এবং মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে বিএনপি: তারেক রহমান

আপডেট সময় : ০৫:১২:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬