admin
৩ এপ্রিল ২০২৬, ২:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারীতে মায়ের পরকিয়া প্রেমিককে গলা কেটে হত্যা

প্রতিকী ছবি

 

 

 

নীলফামারীতে মায়ের পরকিয়া প্রেমিককে গলা কেটে হত্যা

 

 

নীলফামারীতে মায়ের পরকিয়া প্রেমিককে গলা কেটে হত্যা করেছে আলামিন নামের এক যুবক। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে জেলা সদরের টুপামারী ইউনিয়নের কিসামত দোগাছি গ্রামে এ ঘটনাটি ঘটে।

 

 

 

নিহত মতিউল (৪৫) ইসলাম ওই এলাকার হামিদ হোসেনের ছেলে। পরিবারে তার তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক আলামিন পলাতক থাকলেও তার বাবা-মা ও ছোট ভাইকে আটক করেছে পুলিশ।

পড়ুন>> জ্বালানি সংকট মোকাবিলায় নতুন সিদ্ধান্ত: পরিবর্তিত সময়ে চলবে অফিস ও বিপনীবিতান

 

 

 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কিছুদিন আগে নিহত ৪ সন্তানের জনক মতিউল ইসলাম একই এলাকার একরামুল হকের স্ত্রী সাহের বানুকে নিয়ে পালিয়ে যান। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হলে সাহের বানু পুনরায় তার সংসারে ফিরে আসেন। তবে ওই ঘটনার জের ধরে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

 

 

 

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে সাহের বানুর ছেলে আলামিন ইসলাম (২৩) এর সঙ্গে মতিউল ইসলামের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে আলামিন ধারালো তামাক কাটার কাস্তি দিয়ে মতিউল ইসলামের গলায় আঘাত করেন। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান মতিউল ইসলাম।

 

পড়ুন>> গণভোটের রায় কার্যকরের দাবিতে শনিবার ১১ দলের সমাবেশ

 

 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত আলামিন ইসলাম পলাতক থাকলেও, আলামিনের বাবা একরামুল হক, মা সাহের বানু এবং ছোট ভাই আপন ইসলামকে আটক করা হয়েছে।

 

 

 

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করেছি। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামপালে ডেঙ্গুর চাপ বাড়ছে জনবল সংকটে চিকিৎসাসেবা ব্যিহত

বিরলের আবু বক্কর সিদ্দিক বিকেএসপিতে প্রশিক্ষণের জন্য উত্তীর্ণ

ময়মনসিংহে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত

সরাইলে মাছ শিকার প্রতিযোগিতায় দুই কাতলা ধরে ২ লাখ ৩০ হাজার টাকা জিতলেন হান্নান

বরিশালে সমকাল অফিসের ভেতরে সাবেক ব্যুরো প্রধানের রহস্যজনক মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

নতুন মিউজিক ভিডিওতে নতুন রূপে হাজির মডেল দেবজ্যোতি

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা-মহানন্দার পানি বৃদ্ধি: পানিবন্দী আড়াই হাজার পরিবার

ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

নওগাঁয় সংবাদ সম্মেলন: প্রতিপক্ষের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন এক পরিবার

১০

জুলাই সনদের সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সংবিধান সংশোধনের পথে সরকার: চিফ হুইপ

১১

শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতা অর্জনই লক্ষ্য নয়, আখিরাতের সফলতার জন্যও কাজ করতে হবে: এটিএম আজহার

১২

গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

১৩

জাপানের কাছে বড় হারে হকি জুনিয়র বিশ্বকাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

১৪

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দামে রেকর্ড, পাম্পের ডিসপ্লেতে জায়গা হচ্ছে না নতুন দামের

১৫

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি বৃদ্ধি: আড়াই হাজার পরিবার পানিবন্দী, তলিয়েছে ৩৬২ হেক্টর ফসলি জমি

১৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৫ পদে নিয়োগ: প্রভাষক ও সহকারী অধ্যাপকসহ আবেদনের সুযোগ

১৭

প্রবাসীদের পাসপোর্ট ও এনআইডি সেবা সহজ করতে ৪১ দেশে কার্যক্রম সম্প্রসারণ

১৮

ভারতের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের, ব্যাটিং ব্যর্থতায় আক্ষেপ

১৯

ব্যয় সংকোচনের চাপে নিম্নআয়ের মানুষ, আইএমএফের নীতি নিয়ে অক্সফামের উদ্বেগ

২০
error: Content is protected !!