ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার বিমানবন্দর: রানওয়ে ও টার্মিনাল প্রস্তুত শিক্ষকদের মর্যাদা ও অধিকার সুরক্ষায় ১০ দফা দাবি আদর্শ বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় ১৪২ পদে নিয়োগ, আবেদনের নিয়ম মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি পরিদর্শনে মার্কিন সিনেটর ক্রিস মারফি হাকিমপুরে ২২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই বসতভিটা হারিয়ে খোলা আকাশের নিচে বিধবা সুফিয়া গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানাল জামায়াত মালয়েশিয়ায় পাহাড়ধসে নিখোঁজ বাংলাদেশির সন্ধান মিলল আজ শুরু নোবেল মৌসুম: চিকিৎসাবিজ্ঞানে আলোচনার শীর্ষে যেসব গবেষণা

চুরি হওয়ার ৪ ঘণ্টার মধ্যেই মোটরসাইকেল উদ্ধার: আটক ১

ফেনী থেকে হাসনাত তুহিন
  • আপডেট সময় : ০৫:০৬:৪০ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬ ২১০৫৩ বার পড়া হয়েছে

চুরি হওয়ার ৪ ঘণ্টার মধ্যেই মোটরসাইকেল উদ্ধার, আটক ১

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুরি হওয়ার ৪ ঘণ্টার মধ্যেই মোটরসাইকেল উদ্ধার: আটক ১

ফেনী শহরের মহিপাল এলাকায় চুরি হওয়া একটি মোটরসাইকেল মাত্র ৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

জানা যায়, স্টার লাইন সুইটসের মহিপাল শাখার ম্যানেজার জহিদ হাসান রাফি তার ব্যবহৃত সুজকি জিক্সার (১৫৫ সিসি, কালো রঙ) মোটরসাইকেলটি প্রতিদিনের মতো কর্মস্থলের সামনে ট্রাফিক বক্স সংলগ্ন পাকা সড়কে হাইড্রোলিক তালা দিয়ে পার্ক করে রাখেন।

পড়ুন>> কুড়িগ্রামে বাবাকে হত্যার অভিযোগে আটক ছেলে

গতকাল সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিট থেকে রাত ১১টা ২৫ মিনিটের মধ্যে কোনো এক সময় অজ্ঞাতনামা চোর তার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়।
পরে তিনি ফেনী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান শুরু করে। এসআই পারসিত চাকমা ও এএসআই নিউটন বড়ুয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

পড়ুন>> তাহিরপুরে নৌকাডুবিতে ঈদ আনন্দে নেমে এলো হৃদয়বিদারক শোক

অভিযানের একপর্যায়ে ফেনী মডেল থানার মধ্যম চাড়ীপুর এলাকার মজারিয়া জামে মসজিদের সামনে থেকে চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। একই সময় মো. রাসেল (২৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার ভীমপুর গ্রামে হলেও বর্তমানে তিনি ফেনীর মধ্যম চাড়ীপুর এলাকায় বসবাস করছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেন, তিনি মোটরসাইকেলের মালিককে অনুসরণ করে সুযোগ বুঝে মোটরসাইকেলটি চুরি করেন এবং পরে রিকশাচালকদের সহায়তায় অটোযোগে তা সরিয়ে নেন।

পুলিশ জানায়, আটক ব্যক্তির কোনো স্থায়ী পেশা নেই এবং তিনি ফেনী শহরে ভাসমান অবস্থায় চুরি-ছিনতাইয়ের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ জানান, মোটরসাইকেল চুরির ঘটনায় ফেনী সদর থানায় ২৩ মার্চ ২০২৬ তারিখে দণ্ডবিধির ৩৭৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে (এফআইআর নং-৫৩, জিআর নং-১৬৭)। আটক আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চুরি হওয়ার ৪ ঘণ্টার মধ্যেই মোটরসাইকেল উদ্ধার: আটক ১

আপডেট সময় : ০৫:০৬:৪০ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬