রমজান মাসে সংসদ সদস্যদের মধ্যে সরকারের পক্ষ থেকে খেজুর বিতরণের বিষয়টি সামনে এনে আলোচনা তৈরি করেছেন এনসিপির নেতা ও কুমিল্লা–৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। বিষয়টি ঘিরে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন এনসিপির আরেক নেত্রী ডা. মাহমুদা মিতু।
বুধবার (১১ মার্চ) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি হাসনাত আবদুল্লাহকে নিয়ে মন্তব্য করেন।
স্ট্যাটাসে ডা. মাহমুদা মিতু লেখেন, “হাসনাত আব্দুল্লাহ এমপি না হলে সরকার যে খেজুর দেয়, জনগণ জানতোই না। পেলেও জনগণ ভাবতো, এলাকার কোনো নেতা হয়তো পাঠিয়েছে।”
সরকারি খেজুর বিতরণ নিয়ে সাম্প্রতিক আলোচনার প্রেক্ষাপটে দেওয়া তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বিষয়টি নিয়ে মতামত দিচ্ছেন, কেউ সমর্থন করছেন আবার কেউ সমালোচনাও করছেন।
তবে এ বিষয়ে কুমিল্লা–৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
রমজান উপলক্ষে সরকারি খেজুর বিতরণ প্রসঙ্গ এবং এ নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা সামাজিক যোগাযোগমাধ্যমেও নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে।
Leave a Reply