“নারীর অধিকার ও ক্ষমতায়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান” -রাণীশংকৈলে আন্তর্জাতিক নারী দিবস পালিত
- আপডেট সময় : ১১:২৯:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ১২৩০৫ বার পড়া হয়েছে
“নারীর অধিকার ও ক্ষমতায়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান” -রাণীশংকৈলে আন্তর্জাতিক নারী দিবস পালিত
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন ও ইএসডিও’র সহযোগিতায় এ উপলক্ষে পৌর শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা কৃষি অফিসার শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান।
পড়ুন>> ওসির বিরুদ্ধে মানববন্ধনে ওসি নিজেই অংশ নিয়ে ব্যাখা দিলেন অভিযোগের
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, মহিলা দল নেত্রী আনারকলি বেগম, সাবেক কাউন্সিলর মনোয়ারা বেগম এবং রাণীশংকৈল থানার এসআই তাহেরা বেগম। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা তথ্য কর্মকর্তা হালিমা আকতার।
এছাড়াও বক্তব্য রাখেন শিক্ষক মেহবুবা আকতার, ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা বিলকিস বেগম, গ্রাম আদালত কর্মকর্তা রাশেদা বেগম, বিএনপি নেতা প্রভাষক মুস্তাফিজুর রহমান, রাণীশংকৈল প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম প্রেসক্লাব সাধারণ সম্পাদক খুরশিদ আলম শাওন এবং সাংবাদিক হজরত আলী প্রমুখ।
পড়ুন>>কুড়িগ্রামে তেল মজুতের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা
বক্তারা তাদের বক্তব্যে কন্যাশিশুর শিক্ষা, নারীর অধিকার ও ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, একটি সমৃদ্ধ ও উন্নত সমাজ গঠনে নারী-পুরুষের সমান অংশগ্রহণ অত্যন্ত জরুরি। পাশাপাশি নারী শিক্ষার প্রসার, নারীর নিরাপত্তা এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, কিশোর-কিশোরী এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

























