ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এনসিসি ব্যাংকে শাখা ব্যবস্থাপক পদে নিয়োগ তাড়াশ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ পরিচালনা পর্ষদ নির্বাচন রাণীশংকৈলে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন দোহা–রিয়াদ রুটে কাতার এয়ারওয়েজের একাধিক ফ্লাইট বাতিল বিরল ও পীরগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও মদ উদ্ধার রাণীশংকৈলে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা, ৫৫ মণ্ডপের নিরাপত্তায় জোর মাদরাসার সাবেক উপাধ্যক্ষের পেনশন বণ্টন নিয়ে পরিবারের বিরোধ তাহিরপুরে থমকে গেছে ছাত্রী যৌন হয়রানির অভিযোগের বিচার দিল্লিতে নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে মমতা বন্দ্যোপাধ্যায় ও স্থানীয় সরকারব্যবস্থা জনগণের কাছে ফেরাতে চায় সরকার: মঈন খান

ভোটকেন্দ্রে দায়িত্ব পালনে কঠোর বার্তা দিলেন মাদারীপুরের জেলা প্রশাসক

মাদারীপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ৫৭৭৩ বার পড়া হয়েছে

বক্তব্য রাখছেন, মাদারীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোটকেন্দ্রে দায়িত্ব পালনে কঠোর বার্তা দিলেন মাদারীপুরের জেলা প্রশাসক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশে কঠোর বার্তা দিয়েছেন মাদারীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম।

তিনি বলেছেন, “এবার যারা নির্বাচনে ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন। কোনো অবস্থাতেই আগের মতো নির্বাচন হতে দেওয়া হবে না।”

পড়ুন>> ব্র্যাক ইউনিভার্সিটি জনস্বাস্থ্য শিক্ষায় বাংলাদেশের সেরা

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মাদারীপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তন হলরুমে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম বলেন, আগের মতো আর দেশটাকে ধ্বংস করতে দেওয়া যাবে না। যারা দায়িত্ব পালনে ভয় পান, তারা আগেই জানালে তাদের বাদ দিয়েই নির্বাচন পরিচালনার ব্যবস্থা নেওয়া হবে।

সম্ভাব্য প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের উদ্দেশে তিনি জানান, জেলা প্রশাসন সব সময় তাদের পাশে থাকবে। ভোটকেন্দ্রে গিয়ে পরিস্থিতি ঝুঁকিপূর্ণ মনে হলে তাৎক্ষণিকভাবে জানাতে বলা হয়, যাতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়। সবার সহযোগিতায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়াই প্রশাসনের অঙ্গীকার বলে উল্লেখ করেন তিনি।

মাদারীপুর সদর উপজেলার সম্ভাব্য প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের পুলিশ সুপার এহতেশামুল হক, সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফিন, র‌্যাব-৮-এর কোম্পানি কমান্ডার মনির হোসেন, আনসার ব্যাটালিয়নের পরিচালক শুভ্র চৌধুরী এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভোটকেন্দ্রে দায়িত্ব পালনে কঠোর বার্তা দিলেন মাদারীপুরের জেলা প্রশাসক

আপডেট সময় : ০৮:০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬