ব্র্যাক ইউনিভার্সিটি জনস্বাস্থ্য শিক্ষায় বাংলাদেশের সেরা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ব্র্যাক ইউনিভার্সিটি জনস্বাস্থ্য শিক্ষায় বাংলাদেশের সেরা : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতকে আহ্বান জানালেন স্থানীয় সরকার মন্ত্রী সরকারি বাসভবনকেই কেন কর্মস্থল বানালেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি রংপুরে শিক্ষক পরিবারের চার সদস্যের চাঞ্চল্যকর মৃত্যুর ঘটনা: পুলিশের দাবি ও স্বজনদের সংশয় নুসরাত জাহান রাফি মৃত্যুর ঘটনা মামলা: হাইকোর্টের রায়ে দুইজনের মৃত্যুদণ্ড বহাল চাকরির ভাইভায় এআইয়ের ব্যবহার: যান্ত্রিক প্রক্রিয়ায় কি হারিয়ে যাচ্ছে যোগ্যতার সঠিক মূল্যায়ন? ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ৩৯৭ বোতল ভারতীয় মাদক উদ্ধার সরকারের ছয় মাসের কার্যক্রমে চরম ব্যর্থতার অভিযোগ জাতীয় নাগরিক পার্টির কাতারে সাউইস্ট গাড়ি কেনার বিশেষ অফার: থাকছে আইফোন ১৭ ও শূন্য ডাউনপেমেন্ট সুবিধা গিনির রাজধানী কোনাক্রিতে ময়লার পাহাড় ধসে অন্তত ৩০ জনের প্রাণহানি দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত বহাল

ব্র্যাক ইউনিভার্সিটি জনস্বাস্থ্য শিক্ষায় বাংলাদেশের সেরা

ফাতিউস ফাহমিদ,ডেপুটি ম্যানেজার, অফিস অফ কমিউনিকেশন্স, ব্র্যাক ইউনিভার্সিটি
  • প্রকাশিত : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি জনস্বাস্থ্য শিক্ষায় বাংলাদেশের সেরা

 

 

 

ব্র্যাক ইউনিভার্সিটি জনস্বাস্থ্য শিক্ষায় বাংলাদেশের সেরা

 

ব্র্যাক ইউনিভার্সিটি সাংহাই র‍্যাংকিংয়ের “২০২৫ গ্লোবাল র‍্যাংকিং অব অ্যাকাডেমিক সাবজেক্টস” এর পাবলিক হেলথ শিক্ষায় বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি লাভ করেছে। সম্প্রতি বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৫৭টি বিষয়কে এই র‍্যাংকিংয়ে মূল্যায়ন করা হয়েছে। এসব বিষয়ের মধ্যে রয়েছে ন্যাচারাল সায়েন্স, লাইফ সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান এবং প্রকৌশল শিক্ষা।

 

 

 

 

জনস্বাস্থ্য শিক্ষা বিষয়ে ৯৫.৯ স্কোর নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অফ পাবলিক হেলথ এই র‌্যাংকিংয়ের ৩০১-৪০০তম অবস্থানে জায়গা করে নিয়েছে। এই অর্জনের মূল কারণ হলো বিশ্ববিদ্যালয়টির বিশ্বমানের পাঠদান, শক্তিশালী গবেষণা কার্যক্রম এবং বিশ্বের অনেকগুলো স্বনাধমন্য বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা।

 

 

 

     এই র‍্যাংকিংয়ে বাংলাদেশ থেকে ব্র্যাক ইউনিভার্সিটি ছাড়াও জায়গা পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ৪০১–৫০০তম অবস্থানে রয়েছে।

 

 

 

সাংহাই র‌্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়গুলো ৯টি সূচকের ভিত্তিতে মূল্যায়ন করা হয়। এই সূচকগুলো হলো -বিশ্বমানের শিক্ষক, বিশ্বমানের গবেষণা, গবেষণার গুণগত মান, গবেষণার প্রভাব এবং আন্তর্জাতিক কোলাবোরেশন। ফলপ্রসু গবেষণা ক্যাটাগরিতে ব্র্যাক ইউনিভার্সিটি বিশ্বের অন্যতম সেরা সব বিশ্ববিদ্যালয়ের পাশে জায়গা করে নিয়েছে।

 

 

ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অফ পাবলিক হেলথ দীর্ঘদিন ধরে স্বাস্থ্য ব্যবস্থা, নারী ও প্রজনন স্বাস্থ্য, জলবায়ু ও স্বাস্থ্য, লিঙ্গ সমতা এবং নীতিনির্ভর জনস্বাস্থ্য বিষয়ে গবেষণা করে আসছে। এসব গবেষণা শুধু বাংলাদেশেই নয়, বিভিন্ন নিম্ন ও মধ্যম আয়ের দেশেও পরিচালিত হচ্ছে।

 

 

দুই দশকেরও বেশি সময় ধরে অভিজ্ঞতাভিত্তিক শিক্ষা ও মাঠপর্যায়ের গবেষণার জন্য এই প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে সুপরিচিত। বাংলাদেশের জনস্বাস্থ্য সমস্যাগুলোকে কীভাবে বৈশ্বিক গবেষণা ও নীতিনির্ধারণের জায়গায় নিয়ে যাওয়া যায়- সে কাজটাই ধারাবাহিকভাবে করে যাচ্ছে ব্র্যাক জেপিজিএসপিএইচ।

 

ব্র্যাক জেপিজিএসপিএইচের ডেপুটি ডিন প্রফেসর মলয় কান্তি মৃধা বলেন, “আমরা বাংলাদেশে জনস্বাস্থ্য বিষয়ে শীর্ষ অবস্থান এবং বিশ্বে শীর্ষ ৪০০-তে জায়গা পাওয়ায় অত্যন্ত গর্বিত। এই সফলতা আমাদের শিক্ষক, শিক্ষার্থীসহ আমাদের পার্টনারদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা জনস্বাস্থ্য শিক্ষার উন্নয়নে অক্লান্ত কাজ করছি।”

 

তিনি আরও বলেন, “এই সফলতা জনস্বাস্থ্য বিষয়ে নেতৃত্ব তৈরি এবং প্রমাণভিত্তিক সমাধান উদ্ভাবনে আমাদের প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করেছে।”

 

 

ব্র্যাক জেপিজিএসপিএইচের প্রতিষ্ঠাতা ডিন এবং ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য প্রফেসর মোশতাক চৌধুরী বলেন, “এই অর্জন আমাদের বাস্তবভিত্তিক শিক্ষা ও আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য গবেষণার স্বীকৃতি।

র‍্যাংকিং সম্পর্কে আরও জানতে ভিজিট করুন:

https://www.shanghairanking.com/rankings/gras/2025/AS0402

ব্র্যাক ইউনিভার্সিটির অফিস অফ কমিউনিকেশন্স
১২-০১-২০২৬ তারিখের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ‍্য জানানো হয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!