ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন শ্রীপুরে পিতাকে লাঠি দিয়ে আঘাতের অভিযোগে পলাতক তরুণ আটক ঠাকুরগাঁও উপনির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: ইসি সচিব ডাকসুতে জয়ই ইসলাম প্রতিষ্ঠার পথ: মিয়া গোলাম পরওয়ার পাঁচ খাতে জাপানি বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান কল্যাণপুর জঙ্গি অভিযান: শেখ হাসিনাসহ ৮ জনের শুনানি পেছাল ট্রাম্প: আমার সমর্থন পাওয়ায় নেতানিয়াহু নিশ্চিত পরাজয় এড়িয়েছেন ব্যালন ডি’অর না জিতলেও আত্মবিশ্বাসী লামিন ইয়ামাল: আসবে আমার সময়ও

সাংবাদিকদের সঙ্গে বিএনপির প্রার্থী মতবিনিময়

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • আপডেট সময় : ০৭:২৩:০২ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬ ৬৭২৯ বার পড়া হয়েছে

সাংবাদিকদের সঙ্গে বিএনপির প্রার্থী মতবিনিময়

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাংবাদিকদের সঙ্গে বিএনপির প্রার্থী মতবিনিময়

সাংবাদিকদের সঙ্গে বিএনপির প্রার্থী মতবিনিময়।
নওগাঁ-৫ (নওগাঁ সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম নওগাঁয় কর্মরত গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন। আজ বুধবার দুপুরে শহরের বইপট্টি এলাকার একটি হোটেল এন্ড কমিউনিটি সেন্টার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ছাড়াও বিএনপির ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম, নওগাঁ সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক সারওয়ার কামাল চঞ্চল, নওগাঁ জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি এ এস এম রায়হান আলম, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুর রহমান জয়, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি নবির উদ্দিন, আনোয়ার হোসেন ও কায়েস উদ্দিন ,শামীনূর রহমান শামীম প্রমুখ।

পড়ুন>> শ্রীবরদীতে বন্য হাতির আক্রমণে একজনের মর্মান্তিক মৃত‍্যু

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মতবিনিময় ও দোয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার।

মত বিনিময় সভায় জাহিদুল ইসলাম বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা গণতন্ত্রকে শক্তিশালী করে। আমরা সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের ভূমিকার প্রতি শ্রদ্ধাশীল। নওগাঁর সার্বিক উন্নয়ন, সুশাসন ও মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য।

নওগাঁর উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা তুলে তিনি বলেন, নওগাঁর প্রধান সমস্য জেলা শহরের যানজট। এই সমস্যা নিরসনে ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। নওগাঁ শহরের প্রধান সড়কের পাশাপাশি এর সঙ্গে সংযুক্ত আটটি প্রধান লিংক রোডও প্রশস্ত করা হবে। শহরের উত্তর দিক দিয়ে একটি বাইপাস সড়ক রয়েছে। যানজট সমস্যা নিরসনে শহরের দক্ষিণ দিকে আরেকটি বাইপাস সড়ক নির্মাণ করা হবে। এছাড়া শিক্ষা, মাদকসহ অন্যান্য সকল সমস্যা নিরসনে কাজ করা হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিকদের সঙ্গে বিএনপির প্রার্থী মতবিনিময়

আপডেট সময় : ০৭:২৩:০২ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬