কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটির সাথে অধ্যক্ষের শুভেচ্ছা বিনিময়
- আপডেট সময় : ১০:৪৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ ২৪৭০ বার পড়া হয়েছে
কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটির সাথে অধ্যক্ষের শুভেচ্ছা বিনিময়
কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটির সাথে অধ্যক্ষের শুভেচ্ছা বিনিময়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার নবগঠিত কমিটি কলেজের অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে। আজ সোমবার নবনির্বাচিত সভাপতি মো: শিফাতুল ইসলাম শীতল এবং সাধারণ সম্পাদক -মো:মাসুম হাসান হৃদয় এর নেতৃত্বে ছাত্রদলের নেতৃবৃন্দ কলেজ অধ্যক্ষের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
পড়ুন>>মেডিক্যালে চান্স না পেয়ে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
এ সময় অধ্যক্ষ নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং কলেজে গঠনমূলক, শৃঙ্খলাপূর্ণ ও শিক্ষাবান্ধব ছাত্র রাজনীতি করার আহ্বান জানান। তিনি শিক্ষার পরিবেশ বজায় রাখতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ দেন।
নবগঠিত কমিটির নেতারা জানান, তারা কলেজের সার্বিক শৃঙ্খলা রক্ষা, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায় এবং ইতিবাচক ছাত্র রাজনীতি প্রতিষ্ঠায় সক্রিয়ভাবে কাজ করবেন। সৌজন্য সাক্ষাৎকালে ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























