ভূরুঙ্গামারীতে জাতীয় প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনীর উদ্বোধন
- আপডেট সময় : ০৩:২৫:০৩ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ ৪০৭৬ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীতে জাতীয় প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনীর উদ্বোধন
ভূরুঙ্গামারীতে জাতীয় প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনীর উদ্বোধন।
“দেশীয় জাত আধুনি প্রযুক্তি, প্রণিসম্পদের হবে উন্নতি” এই প্রতিপাদকে ধারণ করে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনী-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র। পরে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আশিকুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার, যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক প্রমুখ।
পড়ুন>>ভূরুঙ্গামারীতে কৃষকের মধ্যে ধানবীজ ও সার বিতরণ
অনুষ্ঠানটি সঞ্চালন করেন ডাঃ হোসনে আরা খাতুন। প্রদর্শনীতে ২৭টি স্টলে হাঁস, মুরগি, পাখি, ঘোড়া ও উন্নত গরু-ছাগলসহ বিভিন্ন প্রজাতির পশু স্থান পেয়েছে।
পরে আমন্ত্রিত অতিথিরা প্রাণি সম্পদ প্রদর্শনীর স্টল পরিদর্শন করেন।

























