ধর্ষণের অভিযোগে বিএনপি নেতা ইসমাইল জনতার হাতে আটক! : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ধর্ষণের অভিযোগে বিএনপি নেতা ইসমাইল জনতার হাতে আটক! : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজিবপুরে হাসপাতালের ওষুধ পোড়ানোর অভিযোগ: টিএইচও কে অবরুদ্ধ করে এলাকাবাসীর বিক্ষোভ ফিডে বিপাকে ঠাকুরগাঁওয়ের ৩২ খামারি: ৩০–৪০ লাখ টাকা ক্ষতি ১১ আগস্ট ২০২৬ : আজকের রাশিফল ১১ আগস্ট ২০২৬: আজকের আবহাওয়ার পুর্বাভাস আজ মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা রামপালে শিশুশ্রম, বাল্যবিবাহ ও ঝরেপড়া মুক্ত উপজেলা গঠনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কাউনিয়ায় ইয়াবা ট্যাবলেট উদ্ধার, ওয়ার্ড যুবদল নেতাসহ গ্রেফতার-২ কাউনিয়ায় ১৩৫ জন পরীক্ষার্থী এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ তাড়াশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রাহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগে বিক্ষোভ সমাবেশ

ধর্ষণের অভিযোগে বিএনপি নেতা ইসমাইল জনতার হাতে আটক!

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
ধর্ষণের অভিযোগে বিএনপি নেতা ইসমাইল জনতার হাতে আটক!
ছবি নেট

 

 

ধর্ষণের অভিযোগে বিএনপি নেতা ইসমাইল জনতার হাতে আটক!

 

ধর্ষণের অভিযোগে বিএনপি নেতা ইসমাইল জনতার হাতে আটক!
নাটোরে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে প্রতিবেশী নাতি বউকে ধর্ষণের অভিযোগে স্থানীয় বিএনপি নেতা ইসমাইল হোসেন (৫৫)কে গণপিটুনির পর পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী। ভুক্তভোগীর স্বামী কাওসার মজুমদার বাদী হয়ে নাটোর থানায় মামলা দায়ের করেছেন। শনিবার আদালতের মাধ্যমে অভিযুক্ত ইসমাইলকে কারাগারে পাঠানো হয়েছে।

 

 

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, সদরের চিনিকলসংলগ্ন তেবাড়িয়া ইউনিয়নের জংলি গ্রামের বাসিন্দা ও স্থানীয় ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ইসমাইল হোসেন বৃহস্পতিবার সকাল পৌনে আটটার দিকে নিজের স্ত্রীর নাম ভেঙে কৌশলে প্রতিবেশী নাতি বউকে তার স্বামীর মাধ্যমে বাড়িতে ডেকে আনেন। বাড়িতে এসে ভুক্তভোগী দেখেন তার দাদী শাশুড়ি বাড়িতে নেই। এ সময় ইসমাইল জোর করে মুখ বেঁধে তাকে ধর্ষণ করেন।

পড়ুন>>কোম্পানীগঞ্জে আটককৃত বিপুল পরিমাণ মাদক ধ্বংস

চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে গৃহবধূকে উদ্ধার করেন এবং ঘটনাস্থলেই ইসমাইলকে গণধোলাই দিয়ে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। তবে মামলা হয়েছে জানতে পেরে তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান।

 

শনিবার ভোরে গ্রামের এক বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় বাইরে বের হলে এলাকাবাসীর হাতে ধরা পড়েন ইসমাইল। পরে তাকে জুতার মালা পরিয়ে গ্রাম ঘোরানো হয় এবং গাছের সঙ্গে বেঁধে পুলিশে খবর দেওয়া হয়। নাটোর থানা পুলিশ গিয়ে তাকে আটক করে। নাটোর থানার ওসি মাহবুবুর রহমান ঘটনা নিশ্চিত করেছেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!