কুড়িগ্রামে একমাসে বিজিবির অভিযানে দুই কোটি ১৭ লক্ষ টাকার ভারতীয় পণ্য আটক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কুড়িগ্রামে একমাসে বিজিবির অভিযানে দুই কোটি ১৭ লক্ষ টাকার ভারতীয় পণ্য আটক : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু ভূরুঙ্গামারী মহিলা কলেজে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী, ঢাকার অবস্থান স্পষ্ট প্রতারণার অভিযোগে সেলেনা গোমেজের স্টার্টআপ ওয়ান্ডারমাইন্ডের বিরুদ্ধে মামলা নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: বাংলাদেশের পারফরম্যান্সে স্তব্ধ বিশ্ব ক্রিকেট বাংলাদেশের বিপক্ষে ইনিংস ব্যবধানে হার এড়ালো অস্ট্রেলিয়া

কুড়িগ্রামে একমাসে বিজিবির অভিযানে দুই কোটি ১৭ লক্ষ টাকার ভারতীয় পণ্য আটক

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • প্রকাশিত : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
কুড়িগ্রামে একমাসে বিজিবির অভিযানে দুই কোটি ১৭ লক্ষ টাকার ভারতীয় পণ্য আটক
কুড়িগ্রাম ব‍্যাটালিয়ন (২২বিজিবি)।

 

 

কুড়িগ্রামে একমাসে বিজিবির অভিযানে দুই কোটি ১৭ লক্ষ টাকার ভারতীয় পণ্য আটক

 

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বিপুল পরিমাণে ভারতীয় চোরাচালানি পণ্য আটক করে কুড়িগ্রাম ২২ বিজিবি।

 

 

শনিবার (১ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

আটক পণ্যগুলো হলো, গবাদী পশু (গরু মহিষ), ইয়াবা ট্যাবলেট, ভারতীয় মদ, ফেন্সিডিল, গাঁজা, মসলা, চিনি, কমপ্লিটড্রেসের কাপড়, চকলেট, কসমেটিকস, বাইসাইকেল, কম্বল ও মোবাইল ফোন।

এছাড়াও গতকাল (৩১ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধীনস্থ নারায়নপুর বিওপি‘র দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে ভারত হতে বাংলাদেশে মাদকদ্রব্য পাচারের তথ্যের ভিত্তিতে বিজিবি’র একটি বিশেষ টহলদল সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাষ্টারপাড়া হতে ১৮৭ পিস ইয়াবা ট্যাবলেট আটক করতে সক্ষম হয়।

বিজিবি জানায়, কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানী পণ্য পাচাররোধে সদর দপ্তর বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশনা মোতাবেক কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) জিরো টলারেন্স নীতি অবলম্বন করে থাকে। যার কারণে গত একমাসে ২ কোটি ১৭ লক্ষ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক করতে সক্ষম হয় বিজিবি।

 

 

 

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি জানান, সাম্প্রতিক সময়ে কুড়িগ্রাম জেলার সীমান্তবর্তী এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে জনমনে আস্থা বৃদ্ধির লক্ষ্যে বিজিবি সীমান্ত ও সীমান্তের আশেপাশের জনপদে নিরাপত্তা জোরদার করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!