ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিমলায় ভারতীয় পণ্য জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা সাপাহারে মাদ্রাসার নিয়োগ বাণিজ্য ও অনিয়মের অভিযোগ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ, ভোট ২৯ অক্টোবর বাবার ধার করা টাকা আর প্রত্যাখ্যান পেরিয়ে সাফল্যের চূড়ায় গোবিপ্রবিতে ১৯ প্রভাষক নিয়োগ, বেতন ৪৪ হাজার টাকা নির্মাণ চুক্তিভঙ্গের দায়ে কোম্পানিকে ১২ লাখ রিয়াল পরিশোধের নির্দেশ পাবনায় নকল দুধ উৎপাদন: গৃহবধূকে এক লাখ টাকা জরিমানা দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীদের জন্য টানা পাঁচ দিনের ছুটি একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন গাজায় ইসরায়েলকে অস্ত্রের যন্ত্রাংশ সরবরাহ ভারতের: প্রতিবেদন

ডোমারে বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের কাউন্সিল অনুষ্ঠিত

ডোমার (নীলফামী) থেকে মোসাদ্দেকুর রহমান সাজু
  • আপডেট সময় : ১০:৪৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ৮১ বার পড়া হয়েছে

ডোমারে বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের কাউন্সিল

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডোমারে বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের কাউন্সিল অনুষ্ঠিত

ডোমারে বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের কাউন্সিল অনুষ্ঠিত।
আপনাদের ঘোষিত নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন দিতে হবে, নির্বাচন নিয়ে কোন ধরনের টালবাহানা সহ‍্য করা হবেনা নীলফামারীর ডোমারে বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে এমনটাই মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলামের বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জরুল ইসলাম আফেন্দি।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও নীলফামারী-১ ডোমার-ডিমলা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, বাংলাদেশের নির্বাচনের ট্রেন ইতিমধ্যে চলা শুরু করেছে। ইনশা-আল্লাহ নির্দিষ্ট সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।

কিন্তু এই নির্বাচন যাতে যথাসময়ে অনুষ্ঠিত না হতে পারে, সে জন্য বিভিন্ন চক্রান্ত ও বিভ্রান্তিমূলক কর্মসূচি সামনে আনা হচ্ছে। কিন্তু আমরা কোনো চক্রান্ত বরদাস্ত করব না। ঘোষিত সময়ের মধ্যেই বহুল আকাঙ্খীত নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। নির্বাচন নিয়ে কোনো ধরনের টালবাহানা বা গড়িমসি সহ্য করা হবে না।

পড়ুন>> তাড়াশ পৌর শহরে জাকের পার্টির জনসভা অনুষ্ঠিত

সোমবার (২৭ অক্টোবর) বিকালে নীলফামারীর ডোমার উপজেলায় নাট্য সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা সংবিধান রক্ষার পক্ষপাতি, আবার জুলাই জাতীয় সনদও রক্ষিত হোক, সেই প্রত্যাশাও করি। আমরা এই সনদে স্বাক্ষর করেছি এবং আগামীর বাংলাদেশ এই স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ ২০২৫-এর আলোকে বিনির্মিত হবে। কেউ যদি আবারও দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার স্বপ্ন দেখে, তাদের ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

পড়ুন>> বিজিবির অভিযানে গত ৩ দিনে ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাওলানা আফেন্দী বলেন, শহীদ আবু সাঈদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। ফ্যাসিবাদী শাসনামলে যারা গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদের ত্যাগের প্রতি আমরা সর্বোচ্চ সম্মান জানাই। তিনি বলেন, আমরা বলেছি মহান মুক্তিযুদ্ধ আমাদের একটি চোখ, আর ২০২৪ সালের গণঅভ্যুত্থান আমাদের আরেকটি চোখ। আমরা কোনো চোখকে অবহেলা করার রাজনীতি করি না। যারা গণঅভ্যুত্থানকে তুলে ধরতে গিয়ে মুক্তিযুদ্ধকে অবমূল্যায়ন করে তারা কুৎসিত রাজনীতি করে, যা আমরা সমর্থন করি না।

জমিয়তে উলামায়ে ইসলামের ডোমার উপজেলা শাখার আহবায়ক আলহাজ্ব সাজ্জাদ কিবরিয়া পাপ্পুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নীলফামারী জেলা সভাপতি মাওলানা ইসমাইল হোসেন রিয়াজী ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ মঞ্জুরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে আগামী তিন বছরের জন্য আলহাজ্ব সাজ্জাদ কিবরিয়া পাপ্পুকে সভাপতি এবং মাওলানা জাহিদ হাসানকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যে বিশিষ্ট ডোমার উপজেলা কমিটি ঘোষণা করা হয়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ডোমারে বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের কাউন্সিল অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:৪৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫