ভূরুঙ্গামারীতে ব‍্যক্তি উদ্যোগে খানা-খন্দে ভরা রাস্তা সংস্কার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে ব‍্যক্তি উদ্যোগে খানা-খন্দে ভরা রাস্তা সংস্কার : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন পর্তুগাল থেকে দেশে ফিরে বিমানবন্দরে অভ্যর্থনায় সিক্ত হলেন তালুকদার গিয়াস উদ্দিন ভাইরাল তাজু ভাই এবার টাইমস টুডের মফস্বল সাংবাদিক রাণীশংকৈলে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ ও ঋণের চাপে ইউপি সদস্যের আত্মহত্যার অভিযোগ কদমতলীতে জাল নোট তৈরির কারখানায় অভিযানে জাল নোটসহ গ্রেপ্তার ২ দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত‍্যু ফেসবুকে ৩০ জুলাই এসএসসি ফল প্রকাশের গুঞ্জনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান শিক্ষা বোর্ডের ভিসার ঝামেলা ছাড়াই ভ্রমণ এশিয়ার ৬ দেশ: জেনে নিন তালিকা দেশের ৯ ব্র্যান্ডের টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

ভূরুঙ্গামারীতে ব‍্যক্তি উদ্যোগে খানা-খন্দে ভরা রাস্তা সংস্কার

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
ভূরুঙ্গামারীতে ব‍্যক্তি উদ্যোগে খানা-খন্দে ভরা রাস্তা সংস্কার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা সদরের খানা-খন্দে ভরা রাস্তায় সম্পূর্ণ ব‍্যক্তি উদ্যোগে ইট বালু ফেলে চলাচলের উপযোগী করার চেষ্টা চলছে। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করতে মেরামত কাজ করছে শাহজাহান আলী সোহাগের পৃষ্ঠপোষকতায় একদল স্বেচ্ছাসেবী। বুধবার সন্ধ্যায় উপজেলা সদরের কলেজ মোড়সহ বেশ কয়েকটি স্থানে সড়কের মধ্যে বড় বড় গর্তে ইট বালু ফেলে চলাচলের উপযোগী করেছেন তারা। কিছু দিন আগে ভূরুঙ্গামারীতে খানা-খন্দে ভরা রাস্তায় চলাচলে দূর্ভোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এতে প্রশাসনের টনক না নড়লেও জন দূর্ভোগ কমাতে এগিয়ে আসেন তরুণ উদ্যোগক্তা, স্বেচ্ছাসেবি ও ব‍্যবসায়ী শাহজাহান আলী সোহাগ।

স্থানীয় বাসিন্দা ও অটোরিকশা চালক রুবেল, আজিজুল ও আনিস জানান, এই ভাঙ্গা চুড়া রাস্তায় যাত্রী নিয়ে খুব কষ্টে যাতায়াত করতে হতো। এই মেরামতের ফলে কিছুদিন স্বস্তিতে চলাচল করতে পারবো।
কলেজ মোড়ের ব‍্যবসায়ী আল আমিন, মিজানুর ও আরিফ জানান, এই রাস্তার প্রবেশমুখে বড় গর্ত ছিল। এতে পথচারীসহ যানবাহন চলাচলে খুব সমস্যা হচ্ছিল। বর্তমানে রাস্তাটির গর্ত সংস্কার হওয়ায় যাতায়াতে সমস্যা কিছুটা হলেও লাঘব হবে। তারা আরো বলেন, প্রশাসনের কাছে দাবি থাকবে যেন সড়কটির স্থায়ীভাবে টেকসই কাজ দ্রুত শুরু করা হয়।

এবিষয়ে জানতে চাইলে শাহজাহান আলী সোহাগ জানান, আসলে দীর্ঘদিন থেকে উপজেলা সদরের প্রধান এই সড়কে বড় গর্ত থাকায় জনসাধারণের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছিলে। গণমানুষের কথা বিবেচনা করে সমাজ সেবামূলক কাজের অংশ হিসেবে নিজ উদ্যোগে রাস্তাটি চলাচলের উপযোগী করার চেষ্টা করেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!