তাড়াশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে উন্নত জাতের ৪’শ ছাগী বিতরণ
- আপডেট সময় : ০৪:৫৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ৩৬১৬ বার পড়া হয়েছে
তাড়াশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে উন্নত জাতের ৪’শ ছাগী বিতরণ
তাড়াশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে উন্নত জাতের ৪’শ ছাগী বিতরণ।
সিরাজগঞ্জের তাড়াশে সমতল ভুমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার ২০০ জন সুফলভোগীদের মাঝে উন্নত জাতের ৪’শ ছাগী বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের উদ্যোগে প্রাণিসম্পদ দপ্তর চত্বরে মঙ্গলবার সকালে ওই ছাগী বিতরণ করা হয়।
পড়ুন>> কুড়িগ্রামে এক বছরে ২৩৩৫ মামলা নিষ্পত্তি গ্রাম আদালতে
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, মৎস্য কর্মকর্তা মোকাদ্দেম হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হয়রত আলী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি স.ম. আফসার আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ, সহ-সভাপতি রফিকুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বারিক খন্দকার প্রমূখ।
পড়ুন>> ঠাকুরগাঁওয়ে মা ও মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, তাড়াশে উন্নত জাতের ছাগী পালনে অনুকূল পরিবেশ রয়েছে। আপনারা যত্ন সহকারে এগুলো পালন করলে সংখ্যা বৃদ্ধি পেয়ে আপনাদের ভাগ্য বদলে যাবে। আপনাদের অর্থনৈতিক স্বচ্ছলতা ফিরে আসবে।
সরকার আপনাদের পাশে থেকে সব রকম সহযোগীতা করবে। প্রাণি সম্পদ দপ্তর ছাগী গুলোকে লালন পালনে আপনাদের প্রয়োজনীয় পরার্মশ প্রদান করবে। ফলে তাড়াশে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানে উন্নয়ন ঘটবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























