রাণীশংকৈলে বন্দর কুলিক নদী থেকে মহিলার ভাসমান মরদেহ উদ্ধার  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাণীশংকৈলে বন্দর কুলিক নদী থেকে মহিলার ভাসমান মরদেহ উদ্ধার  : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
প্রেক্ষাপট: যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু ভূরুঙ্গামারী মহিলা কলেজে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী, ঢাকার অবস্থান স্পষ্ট প্রতারণার অভিযোগে সেলেনা গোমেজের স্টার্টআপ ওয়ান্ডারমাইন্ডের বিরুদ্ধে মামলা নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর

রাণীশংকৈলে বন্দর কুলিক নদী থেকে মহিলার ভাসমান মরদেহ উদ্ধার 

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • প্রকাশিত : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
রাণীশংকৈলে বন্দর কুলিক নদী থেকে মহিলার ভাসমান মরদেহ উদ্ধার 
রাণীশংকৈলে বন্দর কুলিক নদী থেকে মহিলার ভাসমান মরদেহ উদ্ধার 

রাণীশংকৈলে বন্দর কুলিক নদী থেকে মহিলার ভাসমান মরদেহ উদ্ধার 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কুলিক নদী থেকে জরিনা বেগম (বুকপাগলী)(৫৫) নামে এক মহিলার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় পৌরশহরের জয়কালি হাট সংলগ্ন কুলিক নদী থেকে ভাসমান অবস্থায় মহিলার মরদেহ উদ্ধার করা হয়। মৃত জরিনা পার্শ্ববর্তী হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের আটঘরিয়া সরকারটলি গ্রামের বদরুল ইসলামের স্ত্রী।

সংশ্লিষ্ট ইউপি সদস্য মো.মনজু এবং ওই এলাকার রাজমিস্ত্রী আব্দুর রশিদ জানায়,জরিনা দীর্ঘদিন ধরে মানসিকভাবে ভারসাম্যহীন ছিল এবং সে বাড়িতে থাকতো না। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে জেলেরা কুলিক নদীতে মাছ ধরছিল এবং ছোট কয়েকজন ছেলে নদীর ধারে খেলছিল। এসময় নদীতে ভাসমান এক নারীকে নদীর ধারে ঝোপের সাথে লেগে থাকা অবস্থায় দেখতে জেলে ও ছোট বাচ্চারা দেখতে পায়।

সাথে সাথে পুলিশে খরব দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় ওই মহিলার মরদেহ উদ্ধার করে। রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহ. আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জরনিা মানসকি ভারসাম্যহীন ছিল, তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে পড়েই তার মৃত্যু হতে পারে।

তিনি আরো বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!