ফেনী আল মদিনা হসপিটালের নতুন অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্ধোধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ফেনী আল মদিনা হসপিটালের নতুন অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্ধোধন : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু দোহা মেট্রোর আল সাদ্দ স্টেশনে নতুন রূপ: শিল্পের ছোঁয়ায় সেজেছে উন্মুক্ত গ্যালারি খুলনায় তেহারী বিতরণ করে গ্রেপ্তার ২ যুবলীগ কর্মী ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু, সুনামির সতর্কতা প্রত্যাহার নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রয়াত নেত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ: স্মরণ ও প্রার্থনায় বিএনপি জুলাই বিপ্লবের দুই বছর পরেও বিচারের অপেক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকরা ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে স্থবির দেশের শিল্প খাত, উৎপাদন নেমেছে তলানিতে মিরাজের ফিফটি ও তাসকিনের দৃঢ়তায় দুইশ ছাড়াল বাংলাদেশের লিড

ফেনী আল মদিনা হসপিটালের নতুন অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্ধোধন

ফেনী থেকে হাসনাত তুহিন
  • প্রকাশিত : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
ফেনী আল মদিনা হসপিটালের নতুন অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্ধোধন
ফেনী আল মদিনা হসপিটালের নতুন অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্ধোধন অনুষ্ঠানে অতিথিবৃন্দ

ফেনী আল মদিনা হসপিটালের নতুন অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্ধোধন

ফেনী আল মদিনা হসপিটালের নতুন অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্ধোধন।
ফেনী আল মদিনা হসপিটালের নতুন অ্যাম্বুলেন্স সংযুক্ত করে, অ্যাম্বুলেন্স সার্ভিসের শুভ উদ্বোধন করলেন হাসপাতাল কতৃপক্ষ। আল মদিনা হাসপাতালের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও টিআরএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবু তাহের এর পক্ষ থেকে আল মদিনা হাসপাতালকে একটি নতুন অ্যাম্বুলেন্স প্রধান করা হয়।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে হাসপাতালের হলরুমে আল মদিনা হাসপাতালের চেয়ারম্যান আবদুল হাই জুয়েলের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের প্রধান উপদেষ্টা তাজুল ইসলাম, আতাউর রহমান মুকুল, সামাজিক সংগঠন বন্ধুর বন্ধনের সভাপতি তাজউদ্দিন পলাশ, আল মদিনা হাসপাতালের ইসি আবুল কালাম, ফেনী জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক ও হাসপাতালের পরিচালক জাকের হোসেন রিয়াদ পাটোয়ারী, হাসপাতালের ভাইস চেয়ারম্যান মাছুম বিল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক নজির আহমেদ সোহেলসহ হাসপাতালের দায়িত্বরত কর্মকর্তা কর্মচারীরা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

এসময়ে বক্তারা বলেন, হাসপাতালের মাধ্যমে ফেনী বাসীর মানুষের জন্য সবসময় সবচেয়ে সেরা ও মানসম্মত সেবা দেওয়ার আশ্বাস দেন হাসপাতাল কতৃপক্ষরা, তার বলেন আমরা এই শহরে ব্যবসা করতে আসিনি, হাসপাতালের মাধ্যমে মানুষের পাশে দাড়িয়ে সঠিক সেবা দেওয়া আমাদের মূল লক্ষ্য।

কারণ আমরা যারা এই হাসপাতালের দায়িত্বে রয়েছি সবাই আলহামদুলিল্লাহ স্বয়ংসম্পূর্ণ ব্যক্তি হাসপাতালের আয় দিয়ে চলতে হবেনা আমরা ইনশাআল্লাহ।

তাছাড়া অ্যাম্বুলেন্সের মাধ্যমে সবসময় সাধারণ মানুষের জন্য আমরা সকল সেবা সহজ করে দেওয়াটা আমাদের লক্ষ্য এবং অসহায় মানুষরা যেন সবসময় আমাদের হাসপাতাল ও অ্যাম্বুলেন্স সেবা বা সহযোগিতা নিতে পারে সেভাবে কাজ করব ইনশাআল্লাহ।

পরে সকলের উপস্থিতিতে দোয়া মোনাজাত করে নতুন অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করা হয় হাসপাতাল কর্তৃপক্ষকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!