নীলফামারীতে নদী থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নীলফামারীতে নদী থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
প্রতারণার মামলায় কারাগারে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক কেন ইংল্যান্ডে ফিরতে নারাজ আলভারেজ? বার্সেলোনায় যাওয়ার পেছনে রয়েছে পারিবারিক কারণ প্রথম ফরাসি নারী হিসেবে মহাকাশে স্পেসওয়াকের ইতিহাস গড়লেন সোফি আদেনো রাজধানীতে জশনে জুলুস: ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লাখো মানুষের বর্ণাঢ্য শোভাযাত্রা ব্র্যাক ইউনিভার্সিটিতে গবেষণায় বিশেষ অবদানের জন্য ১৭ জন শিক্ষক-গবেষককে সম্মাননা কোস্ট ফাউন্ডেশনে ৫০ জন নিয়োগ: বেতন ৩১,৮৪৫ টাকা পর্যন্ত, সরাসরি সাক্ষাৎকারে আবেদনের সুযোগ ফটিকছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক ডেভিড ইমনের সহযোগী মোবারক তৃণমূল পর্যায়ে বিএনপিকে শক্তিশালী করার আহ্বান ডা. জাহিদ হোসেনের যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত

নীলফামারীতে নদী থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

নীলফামারী থেকে তপন দাস
  • প্রকাশিত : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
নীলফামারীতে নদী থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

 

 

 

নীলফামারীতে নদী থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

 

 

নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের সুবর্ণখুলি গ্রামের দিঘলডাঙ্গী বারুনীর ডাঙ্গা নদী থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেন।

 

 

নিহতের নাম সন্ধ্যা বালা রায় (৫০)। তিনি একই গ্রামের বিনয় রায়ের স্ত্রী।

 

 

স্থানীয়রা জানান, সকালে নদীর পাড়ে কাজ করতে গিয়ে তারা পানিতে ভাসতে থাকা এক নারীর মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পড়ুন>> ভূরুঙ্গামারীতে সড়ক দূর্ঘটনায় আহত শিশু হামিমের মৃত্যু

 

নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।”

 

এদিকে মরদেহ উদ্ধারের খবর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে নিহতের মৃত্যুর কারণ সম্পর্কে পরিবার বা স্থানীয়দের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।

 

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!