ঢাকা ১১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউনিয়া বাসস্ট্যান্ড শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি অনুমোদন টুপামারীতে কিসামত দোগাছি প্রিমিয়ার লীগ ২০২৬-এর উদ্বোধন তিব্র শিক্ষক সংকটে চলছে তাহিরপুরে হাওরাঞ্চলের দুর্গম এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলো সুন্দরগঞ্জে ১৩৫ মণ্ডপে হবে শারদীয় দুর্গোৎসব ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের মদিনার বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা: দায় অস্বীকার হুতিদের ফ্লাইদুবাইয়ের ঘটনায় ইরান জড়িত থাকলে কঠোর হামলা: ট্রাম্প দেশে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১১১৪ ইসরায়েলি নির্বাচনে নেতানিয়াহুকে সমর্থন দিতে ট্রাম্পের অনীহা মিরপুরে সরকারি ভবনের লিফট ছিঁড়ে শিশুসহ আহত তিন

ঝিনাইগাতীতে দাদনের টাকা আদায় করতে শিশু অপহরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২ ২৭৭ বার পড়া হয়েছে

ঝিনাইগাতীতে দাদনের টাকা আদায় করতে শিশু অপহরণ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুর  থেকে এম শাহজাহান মিয়া : শেরপুরের ঝিনাইগাতীতে সুদের টাকা আদায় করতে না পেরে ঋণ গ্রহিতার শিশু পুত্র সম্রাট (১০)কে অপহরণের অভিযোগ উঠেছে মালিঝিকান্দা ইউনিয়নের দেবত্তরপাড়া গ্রামের মোফাজ্জল হোসেন’র (৪৫) বিরুদ্ধে। ১ আগষ্ট সোমবার সন্ধ্যায় পুলিশ নালিতাবাড়ী উপজেলার নলজুড়া বাজার থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার করে। অপহৃত সম্রাট এক‌ই গ্রামের আব্দুল হালিমের ছেলে। সে মালিঝিকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্র।
অপহৃত শিশুটির পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, বিগত ৭/৮ মাস পূর্বে এক‌ই গ্রামের মোফাজ্জলের কাছ থেকে ৫০ হাজার টাকা দাদন গ্রহন করে তার বাবা-মা। পরবর্তীতে ওই টাকার বিপরীতে সুদ বাবদ ১৮ হাজার টাকা ও দাদনের টাকা হতে ১৫হাজার টাকাসহ মোট ৩৩ হাজার টাকা মোফাজ্জলকে তারা পরিশোধ করেন। অবশিষ্ট টাকা পরিশোধের জন্য সময় চাইলে মোফাজ্জল সুদাসলে ২ লক্ষ টাকা দাবী করেন। দাবীকৃত টাকা পরিশোধ না করায় কয়েকদিন আগে শিশুটির গার্মেন্টস শ্রমিক মা সুফিয়া খাতুনকে মোবাইল ফোনে তার ছেলেকে অপহরণ করা হবে বলে হুমকি দেয় মোফাজ্জল। এত অল্প সময়ে ২ লক্ষ টাকা পরিশোধ করতে অপরাগতা প্রকাশ করায় ৩১ জুলাই দুপুরে মোফাজ্জল শিশুটিকে অপহরণ করেন। বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় শুরু হলে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়ার নির্দেশে এসআই রুবেল, এসআই হাবিবুর রহমান, এসআই সাকিব, এএসআই রাফেল চাম্বুগং সহ সঙ্গীয় পুলিশ নিয়ে সাড়াশী অভিযান চালিয়ে ১ আগষ্ট সোমবার সন্ধ্যায় নালিতাবাড়ী উপজেলার নলজুড়া বাজার থেকে শিশু সম্রাটকে উদ্ধার করেন। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোফাজ্জল পালিয়ে যায়।
এ ব্যাপারে শিশু সম্রাটের নানী জুলেখা বেগম বাদী হয়ে ঝিনাইগাতী থানায় অপহরণের অভিযোগে মামলা দায়ের করেছে। তবে এলাবাসী সূত্রে জানা যায়, মোফাজ্জল নিজে দাদন ব্যবসায়ী নয়। সে পার্শ্ববর্তী রাইস মিলের একজন শ্রমিক। তবে সে জামিনদার হয়ে অন্য এক দাদন ব্যবসায়ীর কাছ থেকে ওই টাকা নিয়ে দিয়েছিল। মোফাজ্জল পলাতক থাকায় তার বক্তব্য জানা সম্ভব হয় নাই। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপহরণের দায়ে থানায় মামলা হয়েছে। অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়েছে। অপহরণকারী পলাতক রয়েছে। তাকে আটক করতে অভিযান চলছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

2 thoughts on “ঝিনাইগাতীতে দাদনের টাকা আদায় করতে শিশু অপহরণ”

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঝিনাইগাতীতে দাদনের টাকা আদায় করতে শিশু অপহরণ

আপডেট সময় : ০২:০২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২