চালকের সিটের নীচ থেকে আমেরিকান পিস্তল গুলি ম্যাগাজিন উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
চালকের সিটের নীচ থেকে আমেরিকান পিস্তল গুলি ম্যাগাজিন উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
একাই ধরে রেখেছেন পূর্বপুরুষের শিল্প: কলসকাঠির শেষ মনসাঘট কারিগর সমীর পাল শ্রীলঙ্কায় ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন কোচ সুমিত ফার্নান্দো উত্তরাখণ্ডে টানেলে পানি ও কাদামাটির ঢল: ৭ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ৩ মালয়েশিয়ায় জাল নথি তৈরির সিন্ডিকেট: ৫ বাংলাদেশি আটক ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন: স্বাধীন চিকিৎসা প্যানেল গঠনের দাবি হাকিমপুরের ওসির বিরুদ্ধে ঘুষ-বাণিজ্য ও মিথ্যা মামলায় হয়রানির গুরুতর অভিযোগ প্রেক্ষাপট: নেত্রকোনায় পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪ জ্বালানি সংকট কাটাতে এফএসআরইউ মেরামতের অপেক্ষায় সরকার: বিদ্যুৎমন্ত্রী গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ পুলিশ লাইনে আরজিকর কাণ্ডে সাবেক বিধায়ক নির্মল ঘোষ গ্রেপ্তার: তদন্তে নতুন মোড়

চালকের সিটের নীচ থেকে আমেরিকান পিস্তল গুলি ম্যাগাজিন উদ্ধার

যশোর প্রতিনিধি
  • প্রকাশিত : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
চালকের সিটের নীচ থেকে আমেরিকান পিস্তল গুলি ম্যাগাজিন উদ্ধার
আটককৃত কাভার্ড ভ্যানের চালক ও সহকারী চালক ফরহাদ হোসেন এবং মোঃ সাকিব হোসেন।

 

 

চালকের সিটের নীচ থেকে আমেরিকান পিস্তল গুলি ম্যাগাজিন উদ্ধার

 

 

চালকের সিটের নীচ থেকে আমেরিকান পিস্তল গুলি ম্যাগাজিন উদ্ধার।
যশোরে কাভার্ড ভ্যানের চালকের সিটের নিচ থেকে ১টি আমেরিকান পিস্তল, দু’টি ম্যাগজিন ও দু’টি তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ।

 

 

সোমবার (২৫শে আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে জেলার চাঁচড়া চেকপোস্টের বিএডিসি (সেচ) অফিসের সামনে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল অভিযান চালিয়ে এ অস্ত্র, গুলি ও ম্যাগজিন উদ্ধার করেন। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক ও সহকারী চালক ফরহাদ হোসেন(৩২) এবং মোঃ সাকিব হোসেন(১৯)কে পুলিশ হেফাজতে নিয়েছেন।

পড়ুন>> রুমমেটকে ছুরিকাঘাত ডাকসু ভিপি প্রার্থী: হল থেকে বহিষ্কার

 

গ্রেফতারকৃত চালক ফরহাদ হোসেন বেনাপোল পোর্টথানার ভবারবেড় গ্রামের আব্দুল আউয়ালের ছেলে এবং সহকারী চালক সাকিব হোসেন একই এলাকার আফজাল হোসেন বিশ্বাসের ছেলে।

 

 

মঙ্গলবার সন্ধ্যায় যশোর পুলিশ সুপারের কার্যালয় এক প্রেস রিলিজের মাধ্যমে সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

 

 

যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মঞ্জুরুল হক ভুঞা বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকা গামী ঢাকা মেট্রো-ট-১১-২১৭৭ নাম্বারের একটি কাভার্ট ভ্যানে করে ঢাকাতে অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছে।

 

 

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জেলা গোয়েন্দা শাখার এসআই শেখ আবু হাসানের নেতৃত্বে এএসআই মোঃ নাজমুল হোসেনসহ সঙ্গীয়-ফোর্স নিয়ে চাঁচড়া চেকপোস্টে অভিযান চালিয়ে কাভার্ড ভ্যানের গতিরোধ করা হয় এবং চালক ও সহকারী চালক ফরহাদ হোসেনএবং মোঃ সাকিব হোসেনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

 

 

তাদের দেখানো তথ্য মতে চালকের সিটের নিচে থেকে কসটেপ দ্বারা মোড়ানো একটি ৭.৬৫ মডেলের তৈরী আমেরিকান পিস্তল, ২টি পিস্তলের ম্যাগজিন ও ২টি পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

 

 

মঙ্গলবার ২৬আগস্ট দুপুরে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে হস্তান্তর করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!