কাউনিয়ায় ক্ষোভে রাস্তায় ধানের চারা লাগিয়ে ব্যতিক্রমী প্রতিবাদ
- আপডেট সময় : ০৬:০৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫ ৮২ বার পড়া হয়েছে
কাউনিয়ায় ক্ষোভে রাস্তায় ধানের চারা লাগিয়ে ব্যতিক্রমী প্রতিবাদ
কাউনিয়ায় ক্ষোভে রাস্তায় ধানের চারা লাগিয়ে ব্যতিক্রমী প্রতিবাদ।
প্রায় দুই কিলোমিটার কাঁচা রাস্তা, শুকনো মৌসুমে ধুলোবালু আর বর্ষায় কর্দমাক্ত হয়ে পথচারীদের দূর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। এ রাস্তাটি শহীদবাগ ইউনিয়নের ভূতছাড়া গ্রামের ভিতর দিয়ে ভেলুপাড়া বাজার পাকা রাস্তায় মিলিত হয়েছে।
দীর্ঘদিনেও রাস্তাটি পাকা না হওয়ায় বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ক্ষোভে প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার এই রাস্তায় ধানের চারা লাগিয়েছেন। উপজেলা শহীদবাগ ইউনিয়নের ভূতছাড়া গ্রামের স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে গিয়ে দেখাগেছে উপজেলার শহীদবাগ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ভেলুপাড়া বাজার থেকে জলিলের বাড়ি পর্যন্ত কাঁচা রাস্তাটির দৈর্ঘ্য প্রায় দুই কিলোমিটার। প্রবল বৃষ্টি হলে এ রাস্তায় মাঝে মাঝে হাঁটু সমান কাঁদা-পানি জমে। এ কাঁদা পানি মাড়িয়ে স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয়।
পড়ুন>>ভূরুঙ্গামারীতে দৈনিক করতোয়া পত্রিকা ৫০ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা
এছাড়া পথচারীদের এ চলাচলে অর্বনীয় দূর্ভোগ পোহাতে হয়। জরুরি রোগী বহনে এম্বুলেন্স ও অগ্নিকান্ডে সময় মত ফায়ার সার্ভিসের গাড়ি ভেতরে প্রবেশ করতে পারে। এমনকি মরদেহ দাফনের জন্য গোরস্থানে যেতেও চরম ভোগান্তিতে পড়তে হয় এলাকাবাসীকে।
এছাড়া ভুতছাড়া গ্রামের হাজার হাজার একর জমির ফসল কৃষকেরা এ রাস্তা দিয়েই আনা-নেওয়া করেন। কৃষিপণ্য বাজারজাত করতেও একই সড়ক ব্যবহার করতে হয় তাদের।এজন্য ভেলুপাড়া বাজার থেকে জলিলের বাড়ি পর্যন্ত রাস্তায় ধানের চারা লাগিয়ে ব্যতিক্রমী প্রতিবাদ করেছেন স্থানীয়রা।
এ ব্যতিক্রমী প্রতিবাদকারীরা রাস্তাটি দ্রুত পাকা করণের দাবী জানান, কেননা এই রাস্তাটি দিয়ে স্কুল মাদ্রাসার কোমলমতি শিশু শিক্ষার্থীসহ সাধারণ মানুষ নিদারুণ কষ্টে এ পথে চলাচল করে।
এলাকার বাসিন্দা ইদ্রিস আলী বলেন, আমার জীবনে এ রাস্তার কোনো কাজ করতে দেখিনি। উন্নয়নবঞ্চিত ভূতছাড়া এলাকার অধিকাংশ মানুষ কৃষক। তাদের উৎপাদিত ফসল বৃষ্টির দিনে কাঁদা-পানি মাড়িয়ে হাটবাজারে নেয়া কষ্টকর হয়।
পড়ুন>> নিহত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে থাকবে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট -এম আবদুল্লাহ
রাস্তায় আমন চারা লাগানোর সময় এমদাদুল হক, করিম উদ্দিন, রাসেদ মিয়া আক্ষেপ করে বলেন, যে রাস্তা দিয়ে চলাচল করা যায়, চলাচল করা কষ্টকর, তাই সেই রাস্তায় ধানের চারা লাগিয়ে প্রতিবাদ জানাচ্ছি।
এলাকাবাসীর অভিযোগ, বহুবার বিষয়টি কর্তৃপক্ষের নজরে নিয়ে আসা হলেও তারা আশ্বাস ছাড়া কিছুই দেয়নি। ফলে দীর্ঘ দিনের ক্ষোভ থেকেই রাস্তায় আমন ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানাচ্ছি।
পড়ুন>>
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম জানান,রাস্তাটি পাকা করণের প্রস্তাব পাঠানো হয়েছে, বরাদ্দ পেলে যত দ্রুত সম্ভব টেন্ডারের মাধ্যমে কাজ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হক জানান, বিষয়টি আমার নজরে এসেছে, বরাদ্দ এলে যত দ্রুত সম্ভব রাস্তা পাকা করনের কাজ শুরু করা হবে।
মোঃ আব্দুল কুদ্দুছ বসুনিয়া
কাউনিয়া (রংপুর)প্রতিনিধি
তাং ১২-০৮-২০২৫
মোবাঃ ০১৭১৮৮৬৪৮৮২
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ






















