ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে শ্রমিক দলের নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে শোভাযাত্রা, খাবার বিতরণ আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় ছাত্রদল নেতা এস এম নয়ন পদ হারালেন শাহরুখের পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রাজিলিয়ান অভিনেত্রী লারিসা কতটা সত্য: ইউক্রেনের এক হামলাতেই রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, কিয়েভের এই এক ফলাফলের গেজেট–জটে আটকে পরের বিসিএসের চূড়ান্ত ফল, চাকরিপ্রার্থীরা অপেক্ষায় শক্তিশালী পাসপোর্টের তালিকায় ৯ ধাপ উন্নতি বাংলাদেশের গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ পুলিশ ডলারের তীব্র সংকট: এলসি খুলতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের কবলে বাংলাদেশ, তালিকায় আরও ১৩ দেশ একনেকের ৮তম সভায় ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

নারী এক মহাশক্তি

রাকিবুল ইসলাম রাহান
  • আপডেট সময় : ১১:০৮:১০ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫ ২২৩০ বার পড়া হয়েছে

ছবি গুগল

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

 

 

নারী এক মহাশক্তি
-রাকিবুল ইসলাম রাহান

নারী মানে ভালোবাসা নারী মানে মায়া,
তারই ছোঁয়ায় হাসে সুখে, সংসারের হয় ছায়া। চাইলে নারী গড়তে পারে স্বপ্নমাখা মহল,
বিগড়ে গেলে নিতে পারে অথৈ জলের তল।

পুরুষ খোঁজে দেহের টানে কামনার বাঁধন,
নারী খোঁজে পুরুষ হৃদয়ে সুখশান্তির সাধন।
নারীর হৃদয় রাঙলেই এই পৃথিবীটা দোলে,
তার হাসিতে পুষ্প ঝরে লাল বসন্তের কোলে।

তারা পারে নরকে দিতে গগন পাড়ির ডানা,
আবার পারে নামিয়ে দিতে মাটির দেহখানা।
সংসার পারে গড়ে তুলতে গোলাপ ফুলের মালা, আবার পারে এক নিমেষে করতে সবই জ্বালা।

তার মমতায় বয়ে চলে সুখের শান্তিধারা,
তারই ছোঁয়ায় আলো হয়ে ফুটে ওঠে তারা।
নারী তুমি আলোর দিশা, তোমার মাঝে আশা,
তোমার ছোঁয়ায় ফুটে ওঠে এক জীবনের ভাষা।

তুমি পারো জগৎ পাল্টে গড়তে নব-আলো,
সম্মান তুমি সর্বদা পাও বিশ্বজোড়া ভালো।

 

এই লেখকের আরও কবিতা

নারী এক মহাশক্তি

পুতুলের বিয়ে

দুষ্টু মেয়ে

আমার মনের অজান্তে
রাখাল

নিশীথ

পড়ুন>> নবীন কবিদের কবিতা

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নারী এক মহাশক্তি

আপডেট সময় : ১১:০৮:১০ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

 

 

 

নারী এক মহাশক্তি
-রাকিবুল ইসলাম রাহান

নারী মানে ভালোবাসা নারী মানে মায়া,
তারই ছোঁয়ায় হাসে সুখে, সংসারের হয় ছায়া। চাইলে নারী গড়তে পারে স্বপ্নমাখা মহল,
বিগড়ে গেলে নিতে পারে অথৈ জলের তল।

পুরুষ খোঁজে দেহের টানে কামনার বাঁধন,
নারী খোঁজে পুরুষ হৃদয়ে সুখশান্তির সাধন।
নারীর হৃদয় রাঙলেই এই পৃথিবীটা দোলে,
তার হাসিতে পুষ্প ঝরে লাল বসন্তের কোলে।

তারা পারে নরকে দিতে গগন পাড়ির ডানা,
আবার পারে নামিয়ে দিতে মাটির দেহখানা।
সংসার পারে গড়ে তুলতে গোলাপ ফুলের মালা, আবার পারে এক নিমেষে করতে সবই জ্বালা।

তার মমতায় বয়ে চলে সুখের শান্তিধারা,
তারই ছোঁয়ায় আলো হয়ে ফুটে ওঠে তারা।
নারী তুমি আলোর দিশা, তোমার মাঝে আশা,
তোমার ছোঁয়ায় ফুটে ওঠে এক জীবনের ভাষা।

তুমি পারো জগৎ পাল্টে গড়তে নব-আলো,
সম্মান তুমি সর্বদা পাও বিশ্বজোড়া ভালো।

 

এই লেখকের আরও কবিতা

নারী এক মহাশক্তি

পুতুলের বিয়ে

দুষ্টু মেয়ে

আমার মনের অজান্তে
রাখাল

নিশীথ

পড়ুন>> নবীন কবিদের কবিতা

Facebook Comments Box