কাউনিয়ায় খেলাফত মজলিসের কমিটি গঠন
- আপডেট সময় : ১০:৪৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে
কাউনিয়ায় খেলাফত মজলিসের কমিটি গঠন
কাউনিয়ায় খেলাফত মজলিসের কমিটি গঠন।
বাংলাদেশ খেলাফত মজলিস কাউনিয়া উপজেলা শাখার কমিটি পূর্ন গঠন করা হয়েছে। শহীদবাগের সাধু এলাকায় প্রতিষ্ঠিত রাহমানিয়া দারুল উলুম মাদ্রাসা হল রুমে বৃহস্পতিবার বিকালে খেলাফত মজলিস রংপুর জেলা শাখার সভাপতি মাওলানা নুর আলম সিদ্দীক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মনসুর আলী, সহ সাধারণ সম্পাদক মুফতি আশরাফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু শাহমা প্রমূখ।
পড়ুন>> রাণীশংকৈলে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ যুবক নিহত; আহত-২
সভায় সর্বসম্মতিক্রমে মুফতী জামালুদ্দীনকে সভাপতি, মাওলানা রুহুল আমিন, মাওলানা আব্দুর রাজ্জাক, আলহাজ্ব আফজালকে সহ-সভাপতি মাওলানা আরিফুজ্জামানকে সাধারণ সম্পাদক, মাওলানা আরশাদ, হাফেজ গোলাম রাব্বি, ক্কারি খোরশেদ আলমকে সহকারী সম্পাদক, মাওলানা ইব্রাহিম, হাফেজ আশিকুর রহমান, মাওলানা আব্দুর রশিদকে সাংগঠনিক সম্পাদক, মাওলানা শরিফুল ইসলাম ও হাফেজ নাহিদকে অর্থ সম্পাদক, মুখলেছুর রহমানকে প্রচার সম্পাদক, বেলাল হোসেন কে সহকারী সম্পাদক, মাওলানা নুরুজ্জামানকে দপ্তর সম্পাদক, মাওলানা আব্দুল হামিদকে সহকারী দপ্তর সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কাউনিয়া উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।
এছাড়াও ৪ জনকে উপদেষ্টা করা হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ




















