ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকের আখড়া নয়-হরিকেশ হোক নিরাপদ আবাসভূমি, মাদক নির্মূলে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চায় এলাকাবাসী মিথ্যা ও বিভ্রান্তিকর ভিডিও ও ছবি প্রচার করায় ৬ ব্যক্তির নামে সাধারণ ডায়রী করেছে এমপির এপিএস পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ভূরুঙ্গামারীতে বিএনপির সমাবেশ ও মিছিল অযৌক্তিক দাম বাড়ালে ব্যবস্থা নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি নজরুল ও তার স্ত্রী আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে ৭ মৃত্যু সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট পেলেন মাহমুদুল হাসান আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ছেলের খোঁজে দিশেহারা বাবা দেশে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৬ শিশুর

উত্তরায় মাইলস্টোন কলেজের পাশে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: এলাকায় আতঙ্ক

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫ ১০৯ বার পড়া হয়েছে

উত্তরায় মাইলস্টোন কলেজের পাশে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: এলাকায় আতঙ্ক

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উত্তরায় মাইলস্টোন কলেজের পাশে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: এলাকায় আতঙ্ক

উত্তরায় মাইলস্টোন কলেজের পাশে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: এলাকায় আতঙ্ক।
রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজের পাশে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করার কিছুক্ষণের মধ্যেই ‘এফ-৭ বিজিআই’ মডেলের বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে কলেজের মাঠসংলগ্ন একটি ভবনে বিধ্বস্ত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দ ও আগুনের গোলা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে হাহাকার পড়ে যায়। দুর্ঘটনার সময় কলেজে প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণির ক্লাস চলছিল। হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় অনেক শিক্ষার্থী দিশেহারা হয়ে পড়ে, কেউ কান্নায় ভেঙে পড়ে, আবার কেউ নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়ে মাঠে চলে যায়।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে দ্রুত অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দল পৌঁছায়। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। উদ্ধারকাজে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারও অংশ নেয়।

পড়ুন>> ভূরুঙ্গামারী সদর থেকে শিলখুড়িগামী রাস্তার দুটি ব্রীজে: আরসিসি গার্ডারে ফাটল; খসে গেছে পলেস্তার ভোগান্তিতে এলাকাবাসী

কলেজের জনসংযোগ কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, “শ্রেণি কার্যক্রম চলাকালীন হঠাৎ বিকট শব্দে সবাই চমকে ওঠে। শিক্ষকরা দ্রুত শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেন। স্থানীয় হাসপাতালে কয়েকজনকে পাঠানো হয়েছে। তবে এখনও হতাহতের নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।”

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই অভিভাবকরা দৌঁড়ে আসেন সন্তানদের খোঁজ নিতে। কলেজের প্রবেশপথে ও আশপাশে উদ্বিগ্ন অভিভাবকদের দীর্ঘ সারি দেখা যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, দুপুর ১টা ১৮ মিনিটে খবর পাওয়ার পরই আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট যুক্ত হয়। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সঙ্গে বিমান বাহিনীর সদস্যরাও উদ্ধার তৎপরতায় অংশ নেন।

ঘটনার কারণ অনুসন্ধানে বিমান বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

উত্তরায় মাইলস্টোন কলেজের পাশে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: এলাকায় আতঙ্ক

আপডেট সময় : ০৪:২৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫