কাউনিয়ায় জমি নিয়ে বিরোধ চাচাতো ভাইয়ের হাতে জ্যাঠাতো ভাই খুন  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় জমি নিয়ে বিরোধ চাচাতো ভাইয়ের হাতে জ্যাঠাতো ভাই খুন  : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কাতারের সেরা সম্পদ ব্যবস্থাপনা ব্যাংক হিসেবে স্বীকৃতি পেল দ্য কমার্শিয়াল ব্যাংক বগুড়ার শাজাহানপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের প্রাণহানি সাঁওতাল জনগোষ্ঠীর জীবন-সংগ্রাম নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘মন পাখি ১ সেপ্টেম্বর থেকে টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা ঢাকার পানি সংকট নিরসনে সাড়ে ৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে ডেনমার্ক লোহাগড়ায় বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, চালকসহ বাস আটক সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ম্যারাডানোর মৃত্যু মামলা: চিকিৎসার নথিতে বাবার রিপোর্ট নিয়ে বড় বিভ্রান্তি ইমরান খানের মৌলিক অধিকার রক্ষায় ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন জেমাইমা গোল্ডস্মিথ ইরানের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, দাবি পাকিস্তানের

কাউনিয়ায় জমি নিয়ে বিরোধ চাচাতো ভাইয়ের হাতে জ্যাঠাতো ভাই খুন 

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • প্রকাশিত : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
প্রতিকী ছবি

 

 

কাউনিয়ায় জমি নিয়ে বিরোধ চাচাতো ভাইয়ের হাতে জ্যাঠাতো ভাই খুন

 

কাউনিয়ায় জমি নিয়ে বিরোধ চাচাতো ভাইয়ের হাতে জ্যাঠাতো ভাই খুন।
রংপুরের কাউনিয়া উপজেলার নাজিরদহ গ্রামে জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইয়ের হাসুয়ার কোপে জ্যাঠাতো ভাই  মাসুদার রহমান (৪৫) নিহত হয়েছে।

নিহত  মাসুদার রহমান  উপজেলার  হারাগাছ  ইউনিয়নের নাজিরদহ বকুলতলা বাজার  এলাকার মৃত আব্দুল জলিলের পুত্র ।

 

নিহতের ভাই মামুনুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে বাড়ি ভিটার ৮ শতক জমি নিয়ে চাচা আব্দুল লতিবের সাথে বিরোধ চলে আসছে। এ বিষয়ে  বিজ্ঞ আদালতে মামলা বিচারাধীন রয়েছে।

পড়ুন>> স্ত্রী তালাকের খুশিতে দিয়ে ২৫ কেজি দুধ দিয়ে গোসল স্বামীর

 

ঘটনার দিন শুক্রবার(১৮ জুলাই) সন্ধ্যায় আব্দুল লতিফ তার দলবল নিয়ে বিরোধপূর্ন জমিতে ঘর উঠাতে গেলে মাসুদার রহমান বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুল লতিফের ছেলে সাইফুল ইসলাম তার হাতে থাকা হাসুয়া দিয়ে মাসুদার রহমানের ঘাড়ে কোপ মারলে সে মাটিতে লুটিয়ে পড়ে।

 

 

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুল লতিফ শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  নিহতের মরদেহউদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তকে ধরতে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!