বীরগঞ্জে বিআরটিসি বাস খাদে উল্টে করুণ মৃত্যু সুকুমার মহন্তের: আহত অন্তত ১০ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বীরগঞ্জে বিআরটিসি বাস খাদে উল্টে করুণ মৃত্যু সুকুমার মহন্তের: আহত অন্তত ১০ : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই তরুণী ৬ মাস আগের মামলায় গ্রেপ্তার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের জয়ে চাপে ভারত, ফাইনালে ওঠার কঠিন সমীকরণ আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু

বীরগঞ্জে বিআরটিসি বাস খাদে উল্টে করুণ মৃত্যু সুকুমার মহন্তের: আহত অন্তত ১০

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ৬ জুলাই, ২০২৫

 

 

বীরগঞ্জে বিআরটিসি বাস খাদে উল্টে করুণ মৃত্যু সুকুমার মহন্তের: আহত অন্তত ১০

 

বীরগঞ্জে বিআরটিসি বাস খাদে উল্টে করুণ মৃত্যু সুকুমার মহন্তের: আহত অন্তত ১০।
একটি স্বপ্নভরা জীবন থেমে গেল আচমকাই। বাড়ি ফিরছিলেন প্রিয়জনের কাছে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আর ফেরা হলো না। দিনাজপুরের বীরগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সুকুমার মহন্ত (৪৬), আহত হয়েছেন অন্তত ১০ জন।

 

 

রবিবার (৬ জুলাই ২০২৫) বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জের চাকাই হাসপাতাল সংলগ্ন এলাকায় ঘটেছে এ মর্মান্তিক দুর্ঘটনা।

 

 

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়, একটি বিআরটিসি বাস অতিরিক্ত গতিতে ছুটছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়। মুহূর্তেই কান্না আর চিৎকারে ভারী হয়ে ওঠে বাতাস। আতঙ্কিত যাত্রীদের সাহায্যে এগিয়ে আসে স্থানীয় মানুষজন, শুরু হয় উদ্ধার তৎপরতা।

 

 

বাসের ধ্বংসস্তূপের নিচেই নিথর হয়ে পড়েছিলেন রংপুর সদর উপজেলার সাতগড়া গ্রামের জনকি মহন্তের ছেলে সুকুমার মহন্ত। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। তার আকস্মিক মৃত্যুতে শোকে স্তব্ধ পরিবার—আকাশভাঙা কান্নায় ভারী হয়ে উঠেছে সাতগড়ার বাতাস।

পড়ুন>>এনায়েতপুরে যমুনা নদীয়ে টেকসই তীররক্ষা বাঁধ নির্মাণ ও নদীশাসনের দাবিতে মাবনবন্ধন

 

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দ্রুত তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও ক্লিনিকে ভর্তি করা হয়।

 

 

 

খবর পেয়ে বীরগঞ্জ ফায়ার সার্ভিস ও থানা পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয়। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

পড়ুন>> হযরত ইমাম হুসাইন (রা.) এর ত্যাগ ও আদর্শের প্রতিফলন হযরত গাউছুল আজম (রা.) এর তরিক্বত: মাননীয় মোর্শেদে আজম

 

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর জানান, “বাসটি সম্ভবত অতিরিক্ত গতিতে চলছিল। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনার কারণ হিসেবে ধরা হচ্ছে। তদন্ত চলছে।”

 

এদিকে এলাকাবাসী ও যাত্রীদের অভিযোগ—এই মহাসড়কে দীর্ঘদিন ধরে চলছে যানবাহনের বেপরোয়া গতি, নেই কার্যকর নজরদারি। ট্রাফিক ব্যবস্থা জোরদার না হলে এমন দুর্ঘটনা বারবার ঘটবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তারা। সড়কে আরেকটি প্রাণ ঝরে গেল, স্বজনদের বুকে যোগ হলো আরেকটি দগদগে শূন্যতা। ট্রাফিক শৃঙ্খলার অভাবে প্রতিদিনই এভাবে রক্ত ঝরছে রাস্তায়—জানি না এর শেষ কোথায়?

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!