ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভালুকায় সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে মৃত্যুর ঘটনায় অভিযোগ সুন্দরবনে দস্যুদের সাথে বন্দুকযুদ্ধ, জিম্মি থেকে ৫ জেলে উদ্ধার বকেয়া বেতনের দাবিতে চালডাল কর্মীদের বিক্ষোভ ও ভাঙচুর বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহায়তা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনের প্রতি আহ্বান উখিয়ায় নলকূপ খননের সময় অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে সৌদির রাস তানুরা তেল শোধনাগারে হামলার দাবি হুতিদের দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, মোট প্রাণহানি ৪০০ ছাড়াল নওগাঁয় শ্যালিকাকে বিয়ে, যুবক ও দুই স্ত্রীর মুখে চুনকালি দিয়ে গ্রামছাড়া সীতাকুণ্ডে লরির ধাক্কায় বাসের ৫ যাত্রী নিহত

নিয়োগবিধি সংশোধনসহ ৬ দাবিতে সুন্দরগঞ্জে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) থেকে জয়ন্ত সাহা যতন
  • আপডেট সময় : ০৮:০৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ ১৩৭ বার পড়া হয়েছে

নিয়োগবিধি সংশোধনসহ ৬ দাবিতে সুন্দরগঞ্জে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিয়োগবিধি সংশোধনসহ ৬ দাবিতে সুন্দরগঞ্জে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

নিয়োগবিধি সংশোধনসহ ৬ দাবিতে সুন্দরগঞ্জে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন পূর্বক স্নাতক সমমান সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ৬ দফা দাবিনামা দ্রুত বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুন্দরগঞ্জে স্বাস্থ্য সহকারীদের উদ্যোগে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন সুন্দরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত অবস্থান কর্মসূচিতে উপজেলায় কর্মরত স্বাস্থ্য সহকারীরা বক্তব্য রাখেন।

এসময় তারা বলেন, মাঠপর্যায়ের স্বাস্থ্য সহকারীরা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরালসভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু বঞ্চিত করা হচ্ছে প্রাপ্য মর্যাদা ও সুযোগ-সুবিধা থেকে।

তাদের সমমর্যাদার বিভিন্ন দপ্তরে কর্মরত প্রাথমিক শিক্ষক, ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, সহকারী তহশিলদারগণসহ আরো অনেক দপ্তরের কর্মচারী নির্বাহী আদেশে কর্মরত গ্রেড থেকে উচ্চতর গ্রেডে আসীন হয়েছেন।

অথচ নিয়োগ বিধি সংশোধন পূর্বক টেকনিক্যাল পদমর্যাদার দাবি/ ইনসার্ভিস ট্রেনিং দীর্ঘদিন ধরে আশ্বাসের পর্যায়ে রয়েছে।

এজন্য নিয়োগ বিধি সংশোধন করে ইন সার্ভিস ট্রেনিং-এর মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে। এছাড়া এসময় কেন্দ্রীয় কর্মসূচিতে যে ৬ দফা উল্লেখ করা হয়েছে তা দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নিয়োগবিধি সংশোধনসহ ৬ দাবিতে সুন্দরগঞ্জে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

আপডেট সময় : ০৮:০৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫