কাউনিয়া উপজেলার চর নাজিরদহ গ্রামে মঙ্গলবার দুপুরে মরিয়ম বেগম(১২) নামের এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
পারিবারিক ও থানা সূত্রে জানাগেছে উপজেলার হারাগাছ ইউনিয়নের চর নাজিরদহ গ্রামের বাসিন্দা মোঃ হোসেন আলীর স্কুল পড়ুয়া কন্যা মরিয়ম বেগম (১২) কে মঙ্গলবার সকালে বাড়িতে একাকী রেখে তার পিতা-মাতা কৃষি কাজের জন্য বাড়ির বাহিরে যায়।
দুপুরে স্কুল ছাত্রীর মা মনোয়ারা বেগম (৪২) বাড়িতে ফিরে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে মেয়ে কে ডাকাডাকি করে। কিন্তু মেয়ের কোন সাড়া শব্দ না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে জানালার ফাঁক দিয়ে দেখতে পায় তার কন্যা বসত ঘরের কাঠের তীরের সাথে গলায় ওড়না পেচিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। পরে পুলিশ কে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। মরিয়ম বেগম স্থানীয় নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় পরিবারের লোকজন থানায় একটি ইউডি মামলা দায়ের করেছে।
Leave a Reply