সোনারায় শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:৩৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ ১৪৮ বার পড়া হয়েছে
সোনারায় শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল অনুষ্ঠিত
সোনারায় শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল অনুষ্ঠিত।
নীলফামারীর ডোমার উপজেলার ৯নং সোনারায় ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ই জুন) বিকালে উপজেলার ৯নং সোনারায় ইউনিয়নের কুমডাঙ্গা মাঠে শাহরিন ইসলাম তুহিন মিডিয়া আপডেটের আয়োজনে ও সার্বিক সহযোগিতায় প্রীতি গোল্ডকাপ ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু।
৯নং সোনারায় ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর আখতারুজ্জামান সুমন।
উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে মূল্যবান বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন।
পড়ুন>>ভুরুঙ্গামারী সরকারি কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান
সোনারায় ইউনিয়ন তাঁতী দলের আহ্বায়ক সহিদুল ইসলামের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সোনারায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তৈয়ব আলী বাবু, সাংগঠনিক সম্পাদক হারুন-অর-রশিদ সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরানুল হক আনোয়ার, উপজেলা তাঁতী দলের সভাপতি সৈয়দ নুরনবী হোসেন নয়ন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুর ইসলাম, সমাজসেবক শফিউর রহমান প্রমুখ।
প্রীতি গোল্ডকাপ ফুটবল ম্যাচে একে অপরের প্রতিদ্বন্দ্বীতা করেন কুমডাঙ্গা ক্লাব বনাম উত্তরণ নার্সিং ইনস্টিটিউট ফুটবল দল।
খেলা শেষে উভয় দলের মাঝে পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দরা। পুরস্কার বিতরণী শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























