কাউনিয়ায় আন্তঃকলেজ সংসদীয় বিতর্ক ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:৪০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫ ৯৬ বার পড়া হয়েছে
কাউনিয়ায় আন্তঃকলেজ সংসদীয় বিতর্ক ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত
রংপুরের কাউনিয়ায় “যুক্তির শক্তিতে মেলুক মুক্তির পাখা” প্রতিপাদ্যে আন্তঃকলেজ সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ এর ফাইনাল সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত ০৮ জুন (রবিবার) বিকাল ০৪ টায় স্থানীয় ‘আলোর দিশারী পাঠাগার’ এর আয়োজনে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় মোট আটটি কলেজ অংশ নেয়। সেখান থেকে উত্তীর্ণ হয়ে কাউনিয়া কলেজ ও হারাগাছ সরকারি কলেজ ফাইনালে পরস্পরের মুখোমুখি হয়।
স্থানীয় জিন্নাহ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার বিষয় ছিলো- এ সংসদ মনে করে যে, মাদকমুক্ত সমাজ গঠনে রাষ্ট্র নয়, পরিবারের ভূমিকাই মুখ্য।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন—বিপ্লব কুমার মোদক, উপ-পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর, মো. তারিকুল ইসলাম, ডেপুটি রেজিস্ট্রার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর; ড. মো. আবু সায়েম , উপ-পরিচালক হর্টিকালচার সেন্টার, রংপুর, ডা. মাইদুল ইসলাম, মেডিকেল অফিসার, ইনমাস, দিনাজপুর, সৈকত রহিম, উপ-পরিদর্শক, ডেমরা থানা, ডিএমপি।
পড়ুন>> স্মৃতির টানে; প্রিয় ভূমে: মোহনগঞ্জে অনুষ্ঠিত হলো ঈদ পুনর্মিলনী ২০২৫
স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন- সরকার শামীম আল-মামুন সবুজ, প্রভাষক, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর। সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় ছিলেন হুমায়ন কবির তারা, সহকারী অধ্যাপক, কাউনিয়া মহিলা কলেজ ও সাধারণ সম্পাদক, আলোর দিশারী পাঠাগার।
ফাইনালে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের যুক্তি, বিশ্লেষণ ও সাবলীল বক্তব্যে বিচারকমণ্ডলী ও উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মো. আবু হাসান, অতিরিক্ত ডিআইজি, বাংলাদেশ পুলিশ, মো. জামাল উদ্দিন, অতিরিক্ত পরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, এনামুল হক গ্রেনেট, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, মো. আব্দুল লতিফ, ভারপ্রাপ্ত কর্মকর্তা, কাউনিয়া থানা। পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন কাউনিয়া কলেজ ও রানার-আপ হারাগাছ সরকারি কলেজ এর তার্কিকদের মেডেল ও ট্রফি প্রদান করেন।
শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন-কাউনিয়া কলেজ এর ছাত্রী নিশি মনি। আয়োজকগণ জানান- তরুণ সমাজকে যুক্তিনির্ভর, চিন্তাশীল ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই বিতর্ক আয়োজন করা হয়েছে। এই ধারা অব্যাহত রাখার প্রয়াসে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করা হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


















