ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুকসুদপুরে মোমবাতির আলোয় সম্প্রীতির বার্তা দীপশিখার মহেশখালীতে তিনটি নতুন এলএনজি টার্মিনাল করবে সরকার সততা ও মানবিক সেবায় ব্রতী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, বিদ্যুৎহীন বিশাল এলাকা শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করতে বৃটিশ সরকারের কাছে ৬ এমপির চিঠি ইরাকের খোর মোরে গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত ফুটবলের সবচেয়ে দামি ভাইয়েরা: তালিকার শীর্ষে এমবাপ্পে ভ্রাতৃদ্বয় পার্কভিউ হাসপাতালে প্রসূতিদের জটিল চিকিৎসা নিয়ে বৈজ্ঞানিক সেমিনার অ্যাস্টন ভিলার বিপক্ষে শেষ মুহূর্তে হার বাঁচাল ম্যানচেস্টার ইউনাইটেড ভূরুঙ্গামারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালন

ভুয়া ডাক্তার নেই; মেডিকেল এসিস্ট্যান্ট থাকায় স্বস্তিতে সেবা গ্রহিতাগণ

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • আপডেট সময় : ১০:৫৬:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫ ১৭৪ বার পড়া হয়েছে

ভুয়া ডাক্তার নেই; মেডিকেল এসিস্ট্যান্ট থাকায় স্বস্তিতে সেবা গ্রহিতাগণ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভুয়া ডাক্তার নেই; মেডিকেল এসিস্ট্যান্ট থাকায় স্বস্তিতে সেবা গ্রহিতাগণ

২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসক সংকটের কারণে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। শুধু জেলা সদর হাসপাতালেই নয় জেলার ১২টি উপজেলা হাসপাতালে চিকিৎসক সংকটের একেই অবস্থা। এ অবস্থায় কর্মরত মেডিকেল অফিসারদের পাশে থেকে সহায়তা করছেন মেডিকেল এসিস্ট্যান্টগণ।

এ কারণে প্রতিদিন হাসপাতালে যে পরিমান রোগী আসে চিকিৎসা সেবা নিতে,সে পরিমান চিকিৎসা না থাকায় মেডিকেল এসিস্ট্যান্টগণ চিকিৎসায় সহায়তা করায় যেন স্বস্তি নিঃশ্বাস ফেলেন কর্মরত চিকিৎসক ও সেবা গ্রহিতাগণ।

সচেতন মহল বলছেন, সম্প্রতি ভুয়া ডাক্তার বলে সংবাদ প্রকাশে সর্ব মহলে বিতর্কের সৃষ্টি করে। যাকে ভুয়া ডাক্তার বলা হয়েছে সে একজন মেডিকেল এসিস্ট্যান্ট। হাসপাতালে এমনিতেই চিকিৎসক সংকট, জনবল নেই এর মধ্যে ভুয়া ডাক্তার বলে প্রচার করায় হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা মানুষের মধ্যে বিরূপ প্রভাব সৃষ্টি হয়েছে।

পড়ুন>> অ্যানিমিয়া অথবা রক্তস্বল্পতা থেকে রেহাই পেতে প্রাকৃতিক ভাবে রক্তের হিমোগ্লোবিন বাড়ানোর কৌশল

সরেজমিনে হাসপাতালের কয়েকটি কক্ষের
খোঁজ নিয়ে দেখা গেছে, হাসপাতালে আগত অতিরিক্ত রোগীদের সামাল দিতে পারছে না মেডিকেল অফিসারগণ। আউটডোরে ও জরুরি বিভাগসহ বিভিন্ন কক্ষে মেডিকেল অফিসারগন আগত রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছেন। পাশে সহায়তা করেছেন মেডিকেল এসিস্ট্যান্টগণ। তারাও আগত রোগীদের সমস্যার বর্ননা শুনে মেডিকেল অফিসার এর পরামর্শ নিয়ে সাদা কাগজে (স্লীপে) সরকারী ঔষধ লিখে দিচ্ছেন।

সদর হাসপাতালের আউটডোর ১০ নং কক্ষে গিয়ে দেখা যায় মেডিকেল অফিসার জহর লাল রায় আগত রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছেন। পাশাপাশি আগত রোগীগনদের সমস্যার কথা শুনে মেডিকেল অফিসারের পরামর্শ নিয়ে মেডিকেল এসিস্ট্যান্টগন ঔষধ লিখে দিচ্ছেন। এতে করে লাইনে থাকা দ্রুত রোগীগন চলে যাচ্ছেন।

চিকিৎসা সেবা নিতে আসা জামিল মিয়া জানান,
সদর হাসপাতালে শুধু চিকিৎসক সংকটেই নয় হাসপাতালে বিভিন্ন পদে জনবল সংকট প্রকট আকার ধারণ করেছে দীর্ঘদিন ধরে। এছাড়াও বিভিন্ন মূল্যবান যন্ত্রপাতি অকেজো হয়ে পড়ে রয়েছে। এতে করে কাংখিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে সর্বস্তরের জনগণ। এর মধ্যে মেডিকেল এসিস্ট্যান্ট এখন নাই মামার চেয়ে কানা মামার মতই কাজ করছে। তারা থাকায় দ্রুত চিকিৎসা সেবা নিতে পারছি। তারা না হলে দীর্ঘ লাইন ধরে দীর্ঘ সময় দাড়িয়ে থেকে চিকিৎসা নিতে হতো।

জেনে নিন>> কলা শুধুই সুস্বাদু ফলই নয়: পুষ্টি ও গুণে ভরপুর সুষম খাদ্য 

এসময় মেডিকেল এসিস্ট্যান্ট মেহেদী হাসান এর সাথে কথা হলে তিনি জানান, হাসপাতালে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে প্রচুর পরিমানে রোগী আসে। আগত রোগীদের সকাল থেকে দুপুর পর্যন্ত সামাল দেয়া খুবেই কষ্ট কর। এই কক্ষে আমরা কয়েকজন আছি তারা সবাই আগত রোগীদের সমস্যার গুলো শুনে স্যারের পরামর্শে স্লীপে ঔষধ লিখে দিচ্ছি সরকারী ভাবে বিনা মূল্যে ঔষধ যেন নিতে পারে।

ডাক্তার জহর লাল জানান, হাসপাতালে আগত রোগীদের আমরা সর্বোচ্চ সেবা দিতে চেষ্টা করছি। মেডিকেল এসিস্ট্যান্ট যারা হাসপাতালে মেডিকেল অফিসারদের সাথে আছে তারা আমাদের পরামর্শেই আগত রোগীদের স্লীপ ঔষধ লিখে দেয়। তারা থাকায় আমাদের একটু সহযোগিতা হয়। না হলে অতিরিক্ত রোগী সামাল দেয়া খুব কষ্টকর।

সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মাহবুবুর রহমান স্বপন জানান, হাসপাতালে কোনো ভুয়া ডাক্তার নেই। এমনকি জেলার কোনো হাসপাতালেই নেই। হাসপাতালে চিকিৎসক সংকট রয়েছে। তাই মেডিকেল অফিসারদের সাথে মেডিকেল এসিস্ট্যান্ট গন চিকিৎসা সেবা দিচ্ছেন এতে করে আগত রোগীদের দ্রুত সেবা নিয়ে চলেও যাচ্ছেন।

জেনে নিন>> চিনা বাদামের পুষ্টিগুণ ও খাওয়ার নিয়ম

তিনি আরও জানান, মেডিকেল এসিস্ট্যান্ট থাকায় চিকিৎসক সংকটের মধ্যে সহায়ক হিসাবে কাজে লাগছে। হাসপাতালে ৫২ ভাগ চিকিৎসকের পদ শুন্য রয়েছে।

এছাড়াও পুরো হাসপাতালের প্রায় ৫৭ ভাগ জনবলের পদ খালি রয়েছে। তবে জনবল সংকটের বিষয় উর্ধবতন কতৃপক্ষকে জানানো হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভুয়া ডাক্তার নেই; মেডিকেল এসিস্ট্যান্ট থাকায় স্বস্তিতে সেবা গ্রহিতাগণ

আপডেট সময় : ১০:৫৬:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫