ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন

চৌহালীতে খামারি হত্যা ও গরু ডাকাতি; আন্তঃজেলা ডাকাত গ্রেফতার

চৌহালী (সিরাজগঞ্জ) থেকে সাত্তার আব্বাসী সোহেল
  • আপডেট সময় : ১০:২৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫ ১৮৯ বার পড়া হয়েছে

শফিকুল ইসলাম সফি ডাকাত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চৌহালীতে খামারি হত্যা ও গরু ডাকাতি; আন্তঃজেলা ডাকাত গ্রেফতার

চৌহালীতে খামারি হত্যা ও গরু ডাকাতি; আন্তঃজেলা ডাকাত গ্রেফতার।
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় এক খামারিকে শ্বাসরোধে হত্যার পর তিনটি গরু লুট করে পালিয়ে যাওয়া সংঘবদ্ধ ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি শফিকুল ইসলাম (৬৫), যিনি ‘সফি ডাকাত’ নামে পরিচিত। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার বড় কয়ড়া গ্রামের মৃত জামাল হোসেনের ছেলে।

সোমবার (২৬ মে) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল জেলার যমুনা নদীর চরাঞ্চলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সফি একজন আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য, যার বিরুদ্ধে সিরাজগঞ্জসহ বিভিন্ন থানায় ডাকাতিসহ মোট সাতটি মামলা রয়েছে।

পড়ুন>> এনায়েতপুরে হাসপাতালে স্বর্ণ চেইন চুরির ঘটনায় দুই নারী গ্রেফতার

চৌহালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক জানান, গত ২১ মে রাতে চৌহালীর ঘোরজান ইউনিয়নের মুরাদপুর এলাকায় কাউলিয়া চরে এই নৃশংস ঘটনা ঘটে। সংঘবদ্ধ ডাকাতদল গভীর রাতে প্রবেশ করে খামারি তারা মিয়াকে (৬৫) শ্বাসরোধে হত্যা করে এবং খামার থেকে তিনটি গরু লুটে নেয়।

ওসি আরও বলেন, “ঘটনার পরপরই পুলিশ তৎপর হয়ে ওঠে। একাধিক তদন্তকারী দল মাঠে নামে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাকাত দলের সদস্যদের শনাক্তের চেষ্টা শুরু করে। এরই ধারাবাহিকতায় সফিকে আটক করা সম্ভব হয়।”

গ্রেফতারের পর সফিকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং তার বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে বলে জানান ওসি বারিক। একইসঙ্গে ঘটনায় জড়িত অন্যান্য সদস্যদের ধরতে এবং লুট হওয়া গরুগুলো উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের দাবি, সফি দীর্ঘদিন ধরে আন্তঃজেলা ডাকাত চক্রের হয়ে বিভিন্ন জেলায় ডাকাতি কার্যক্রমে জড়িত ছিল। তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে চক্রটির আরও সদস্যদের পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চৌহালীতে খামারি হত্যা ও গরু ডাকাতি; আন্তঃজেলা ডাকাত গ্রেফতার

আপডেট সময় : ১০:২৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫