বিদেশে জিম্মি করে মুক্তিপণ আদায়ের মূলহোতা নওগাঁয় গ্রেপ্তার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বিদেশে জিম্মি করে মুক্তিপণ আদায়ের মূলহোতা নওগাঁয় গ্রেপ্তার : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই তরুণী ৬ মাস আগের মামলায় গ্রেপ্তার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের জয়ে চাপে ভারত, ফাইনালে ওঠার কঠিন সমীকরণ আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু

বিদেশে জিম্মি করে মুক্তিপণ আদায়ের মূলহোতা নওগাঁয় গ্রেপ্তার

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
বিদেশে জিম্মি করে মুক্তিপণ আদায়ের মূলহোতা নওগাঁয় গ্রেপ্তার

 

 

বিদেশে জিম্মি করে মুক্তিপণ আদায়ের মূলহোতা নওগাঁয় গ্রেপ্তার

 

 

ইতালি পাঠানোর প্রলোভনে লিবিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে ২৭ জন বাংলাদেশিকে জিম্মি করে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়কারী মানবপাচার চক্রের মূলহোতা জাহিদ হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

 

 

শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে ৩টায় র‌্যাব-৫ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থাটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ।

পড়ুন>> জলঢাকায় বাংলাদেশ জামায়াত ইসলামীর ওয়ার্ড সভাপতি সম্মেলন অনুষ্ঠিত

 

তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে নওগাঁর রানীনগর উপজেলার সিংগারা পাড়া গ্রাম থেকে জাহিদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।জাহিদ হোসেন দীর্ঘদিন ধরে তিউনিশিয়া ও লিবিয়ায় অবস্থান করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আঙুর বাগান ও বাজারের ভিডিও প্রচার করে নিজেকে ইতালিতে অবস্থানরত বলে পরিচয় দিতেন।

 

কুড়িগ্রাম জেলার বাসিন্দা ইয়াকুব আলী সেই ভিডিও দেখে ইতালি যাওয়ার আগ্রহ প্রকাশ করে জাহিদের সঙ্গে যোগাযোগ করেন।জাহিদ ২০ লাখ টাকার বিনিময়ে ইয়াকুবকে ইতালি পৌঁছে দেওয়ার প্রলোভন দেখান। ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর পাঁচ লাখ টাকা অগ্রিম নিয়ে ইয়াকুবসহ ২৭ জনকে প্রথমে দুবাই নিয়ে যাওয়া হয়।

 

সেখান থেকে নাইজার হয়ে সড়কপথে আলজেরিয়ায় পৌঁছালে সেখানকার পুলিশ তাদের আটক করে।২১ দিন কারাভোগের পর তারা মুক্তি পেয়ে তিউনিশিয়া হয়ে লিবিয়ায় পৌঁছান। সেখানে একটি বাড়িতে জাহিদের নেতৃত্বাধীন ১০ সদস্যের একটি চক্র তাদের জিম্মি করে।

পড়ুন>> দৌলতপুরে পদ্মার ভাঙন রোধে ব্যবস্থা গ্রহনে স্বস্তিতে এলাকাবাসি

এরপর নির্যাতন ও বিবস্ত্র করে ছবি ও ভিডিও ধারণ করে পরিবারের কাছে পাঠিয়ে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।এই ঘটনার খবর গণমাধ্যমে প্রকাশিত হলে লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহায়তায় জিম্মিদের উদ্ধার করে দেশে ফেরত পাঠানো হয়। পরে চলতি বছরের শুরুতে ইয়াকুব আলী কুড়িগ্রাম সদর থানায় মামলা করেন।

 

 

এদিকে একই সময়ে দেশে ফিরে আসেন জাহিদ হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ তাকে গ্রেপ্তার করে। র‌্যাব জানিয়েছে, পরবর্তী আইনি ব্যবস্থা নিতে জাহিদকে কুড়িগ্রাম সদর থানায় হস্তান্তর করা হবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!