বাংলাদেশ জামায়াতে ইসলামীর বানিয়াজুরী ইউনিয়ন শাখা অফিস উদ্বোধন
বাংলাদেশ জামায়াতে ইসলামী বানিয়াজুরী ইউনিয়ন শাখা অফিস উদ্বোধন করা হয়েছে। ১৮ ই এপ্রিল শুক্রবার বিকেলে মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বানিয়াজুরী বাস স্ট্যান্ড এর দক্ষিণ পাশে মুন্সি সুপার মার্কেটে অফিসের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামের বানিয়াজুরী ইউনিয়ন এর সভাপতি মোঃ আবুল কাশেম আনসারী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ১ আসনের তথা ঘিওর, দৌলতপুর, শিবালয় বাংলাদেশ জামায়াতে ইসলাম কর্তৃক মনোনীত জনগণের সমর্থিত এমপি পদ প্রার্থী ডা. আবু বকর সিদ্দিক।
উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘিওর উপজেলা শাখার সেক্রেটারি মোঃ নুরুল ইসলাম, বানিয়াজুরী ইউনিয়ন শাখার জামায়াত ইসলামের সহকারি সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম, এ সময়ও আরো উপস্থিত ছিলেন বানিয়াজুরী ইউনিয়ন শাখার জামেয়াতি ইসলামীর দায়িত্বশীল নেতৃবৃন্দ ।
Leave a Reply