সুনামগঞ্জে ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী মনির গ্রেফতার
- আপডেট সময় : ১১:১৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫ ১৯৭ বার পড়া হয়েছে
সুনামগঞ্জে ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী মনির গ্রেফতার
সুনামগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মনির মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর গ্রামের বাসিন্দা।
পড়ুন>>ভূরুঙ্গামারীতে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থা সম্পাদক আটক
পুলিশ জানিয়েছে, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল কালাম এর নির্দেশে এ এস আই আব্দুর রাজ্জাক, এ এস আই আবু বক্কর সিদ্দিক, পি এস আই মাহমুদুল হাসান সহ সঙ্গীয় ফোর্স নিয়ে লালপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় সাজাপ্রাপ্ত আসামি মনির মিয়াকে তার বসতবাড়ি থেকে গ্রেফতার করে।
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল কালাম এর সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গ্রেফতারকৃত মনির মিয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনে রুজু হওয়া (নারী ও শিশু)-১৯৭/১৭ নম্বর মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























