সেতুর ছাউনি ভেঙে রড চুরি ঘটনায় বিএনপির তিন নেতা বহিষ্কার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সেতুর ছাউনি ভেঙে রড চুরি ঘটনায় বিএনপির তিন নেতা বহিষ্কার : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বঙ্গোপসাগরে লঘুচাপ: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ২৪ ঘণ্টা আগে নোটিশ দেওয়ার আহ্বান ৪১ দেশের তুরস্ক সফরের সময় ট্রাম্পের গোপন বিমান বদল: নেপথ্যে ছিল ক্ষেপণাস্ত্র হামলার হুমকি বাবার মৃত্যুশোকে কাতর মেসি ফিরলেন মাঠে, লিগস কাপ থেকে বিদায় মায়ামির বরিশাল আদালত প্রাঙ্গণে বিস্ফোরণ ও সাভারে জেএমবি আস্তানায় অভিযান রাজকুমার সন্তোষীর ‘বাটওয়ারা ১৯৪৭’: সানি দেওল ও প্রীতি জিনতার পারিশ্রমিক নিয়ে চর্চা অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটে ফিরছে বাংলাদেশ: রেকর্ডের হাতছানি ও কঠিন চ্যালেঞ্জ সিলেটে তিনজনকে প্রাণহানির ঘটনায় রংমিস্ত্রি বাবুল গ্রেপ্তার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান কুড়িগ্রামে গণশুনানিতে জনতার কথা শুনছে প্রশাসন: সেবার দুয়ারে নতুন আস্থার বার্তা

সেতুর ছাউনি ভেঙে রড চুরি ঘটনায় বিএনপির তিন নেতা বহিষ্কার

পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
দৌলতপুরে ছাত্রলীগ নিয়ে ছাত্রঅধিকার পরিষদের কমিটি ঘোষণার পরদিন বহিষ্কার
প্রতিকী

 

সেতুর ছাউনি ভেঙে রড চুরি ঘটনায় বিএনপির তিন নেতা বহিষ্কার

 

পিরোজপুরের নাজিরপুরে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার রাতে জেলা বিএনপির সদস্যসচিব গাজী অহিদুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ওই তিন জনের বিরুদ্ধে সেতুর ছাউনি ভেঙে রড চুরির অভিযোগ ওঠার পর এ পদক্ষেপ নেওয়া হয়।

তারা হলেন- নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলার মাটিভাঙা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সরদার সাফায়েত হোসেন (শাহীন), ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক হেদায়েত খান (৫০) ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম (৪৫)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে নাজিরপুর উপজেলা বিএনপির লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ওই তিন জনের দলীয় প্রাথমিক সদস্য পদসহ দলীয় পদ-পদবি থেকে বহিষ্কার করা হলো। এ ছাড়া নাজিরপুর উপজেলা বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত নেতাদের সঙ্গে কোনও ধরনের দলীয় সম্পর্ক না রাখার জন্য নির্দেশ দেওয়া হলো।

পড়ুন>>সুদের টাকা দিতে ব্যর্থ হওয়ায় তালাবদ্ধ শিক্ষক।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার গভীর রাতে নাজিরপুরের মাটিভাঙা ইউনিয়নের উত্তর বানিয়ারী গ্রামে একটি লোহার সেতুর ছাউনির ঢালাই ভেঙে লোহার রড চুরির ঘটনা ঘটে। এতে বহিষ্কৃত তিন নেতার জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। রড চুরির ঘটনায় মঙ্গলবার রাতে ওই তিন জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন মাটিভাঙা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য শহিদুল ইসলাম।

তবে রড চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে সরদার সাফায়েত হোসেন জানান, তিনি এলাকার বাইরে আছেন। তিনি বিএনপির গ্রুপিংয়ের শিকার।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, ‌এ ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!