ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী জাপান: প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক বাংলাদেশ সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার নিয়োগ: আবেদনের সুযোগ ভালুকায় সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে মৃত্যুর ঘটনায় অভিযোগ সুন্দরবনে দস্যুদের সাথে বন্দুকযুদ্ধ, জিম্মি থেকে ৫ জেলে উদ্ধার বকেয়া বেতনের দাবিতে চালডাল কর্মীদের বিক্ষোভ ও ভাঙচুর বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহায়তা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনের প্রতি আহ্বান উখিয়ায় নলকূপ খননের সময় অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে সৌদির রাস তানুরা তেল শোধনাগারে হামলার দাবি হুতিদের দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, মোট প্রাণহানি ৪০০ ছাড়াল

সুন্দরগঞ্জে অবৈধ ইটভাটা চালু রাখার দাবিতে মালিক-শ্রমিকের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান 

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) থেকে জয়ন্ত সাহা যতন
  • আপডেট সময় : ০৫:১৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫ ১২৫ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুন্দরগঞ্জে অবৈধ ইটভাটা চালু রাখার দাবিতে মালিক-শ্রমিকের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

গাইবান্ধার সুন্দরগঞ্জে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন, ২০১৩ এবং ইট প্রস্তুত ভাটা স্থাপন নিয়ন্ত্রন (সংশোধন আইন) ২০১৯ এ বর্ণিত জিগ-জ্যাগ ইট ভাটার পরিবেশ ছাড়পত্র ও লাইসেন্স প্রাপ্তি এবং বর্তমানে সমস্যা ও হয়রানী সমাধানের লক্ষে , ইটভাটায় প্রশাসনের অভিযানের প্রতিবাদ এবং এসব ইটভাটা চালু রাখার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক-সমিতি সুন্দরগঞ্জ উপজেলা শাখা।সেই সঙ্গে উপজেলা প্রশাসন বরাবর স্মারকলিপি দিয়েছে তারা।

পড়ুন>>সুজানগরে ইউএনওর কক্ষে বিএনপির হাতে মারধরের শিকার জামায়াতে ইসলামীর ৪ নেতা

উপজেলার বিভিন্ন ইটভাটার মালিক–শ্রমিক মিলে শতশত মানুষ উপজেলা ভবনের সামন থেকে বিভিন্ন স্লোগানে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজির হোসেন এর নিকট একটি স্মারকলিপি প্রদান করে বিক্ষোভকারীরা।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর মালেক, উপদেষ্টা নুরুন্নবী প্রামাণিক সাজু, সাংগঠনিক সম্পাদক মোঃ সাগর মিয়া ,মোকলেছুর রহমান প্রমুখ।

তাঁরা বলেন, আমাদের উপজেলায় তেমন

কোনো শিল্পপ্রতিষ্ঠান বা কলকারখানা নেই। উপজেলার ২০টি ইটভাটায় প্রায় ৬ হাজার শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করেন। এসব ইটভাটা প্রায় ৩০ বছরের অধিক সময় ধরে চলমান। এসব ইটভাটা কাস্টমস ভ্যাট, আয়কর, বাণিজ্যিক হারে জমির খাজনা, বিএসটিআই, ফায়ার সার্ভিস লাইসেন্স, শ্রম অধিদপ্তর লাইসেন্স, ট্রেড লাইসেন্স বাবদ প্রতিবছর ১০ থেকে ১১ লাখ টাকা অগ্রিম রাজস্ব দিয়ে আসছে। এ ছাড়া ইটভাটা পরিচালনার অন্যান্য খাতের জন্য ব্যাংকঋণ বা দায়দেনা করেছে। শ্রমিকদের অগ্রিম হিসেবে বড় অঙ্কের টাকা ছয় মাস আগে প্রদান করা হয়েছে।

এ সময় ইটভাটাগুলো বন্ধ করলে বড় ধরনের অর্থনৈতিক ঝুঁকিতে পড়বেন ভাটার মালিক ও শ্রমিকেরা। এতে জীবন–জীবিকা ব্যাহত হয়ে পড়বে বলে জানান তাঁরা।

ইট প্রস্তুতকারী মালিক সমিতির উপজেলার সভাপতি নজরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, ‘আমরা দীর্ঘদিন থেকে ইটভাটা পরিচালনা করে আসছি। একেকটি ইটভাটায় ৩০০ থেকে ৫০০ শ্রমিক কাজ করেন। এখন হঠাৎ ইটভাটা বন্ধ করলে শ্রমিকেরা যেমন কর্ম হারাবেন, তেমনি আমরাও ঝুঁকিতে পড়ব। তাই অন্তবর্তীকালীন সরকারে সবদিক বিবেচনায় নিয়ে ইটভাটায় প্রশাসনের হয়রানি বন্ধ ও ইটভাটা চালু রাখতে পদক্ষেপ গ্ৰহণ করার  অনুরোধ জানান।

বিক্ষোভ সমাবেশ  শেষে ইট প্রস্তুতকারী মালিক সমিতির নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সুন্দরগঞ্জে অবৈধ ইটভাটা চালু রাখার দাবিতে মালিক-শ্রমিকের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান 

আপডেট সময় : ০৫:১৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫