কুড়িগ্রামের উলিপুরে অবৈধ এফ বি ইটভাটা বন্ধ ঘোষণা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কুড়িগ্রামের উলিপুরে অবৈধ এফ বি ইটভাটা বন্ধ ঘোষণা : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়ালালামপুরে ইমিগ্রেশনের বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ৭৭০ অভিবাসী সৌদি আরবের জিজান শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা রাজশাহীর চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের প্রাণহানি একযোগে পুলিশের ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ৪৯ পুলিশ পরিদর্শককে ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য বিশেষ অজু স্টেশন তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে বিশেষ কূটনৈতিক বার্তা দিল্লির জর্ডানে ভিক্ষা করার সময় গ্রেপ্তার নারী, ব্যাগে মিলল ৫ লাখ টাকার বেশি বিদেশি মুদ্রা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মালামাল চুরির অভিযোগে সাবেক কর্মকর্তা আটক একাই ধরে রেখেছেন পূর্বপুরুষের শিল্প: কলসকাঠির শেষ মনসাঘট কারিগর সমীর পাল

কুড়িগ্রামের উলিপুরে অবৈধ এফ বি ইটভাটা বন্ধ ঘোষণা

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • প্রকাশিত : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
কুড়িগ্রামের উলিপুরে অবৈধ এফবি ইটভাটা বন্ধ ঘোষণা

কুড়িগ্রামের উলিপুরে অবৈধ এফ বি ইটভাটা বন্ধ ঘোষণা

কুড়িগ্রামের উলিপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এফবি ব্রিকস না‌মে এক‌টি ইট ভাটা বন্ধ ক‌রে দেওয়া হ‌য়ে‌ছে।

 

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভূমি সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান।

পড়ুন>>দেশের বিভিন্ন স্থানে নারী ফুটবল খেলায় হামলার প্রতিবাদে মানববন্ধন

জানা গেছে, দুর্গাপুর ইউনিয়নের জানজায়গীর এলাকায় অবস্থিত এফবি ব্রিকস ইটভাটার কিলন (চু‌ল্লি) ভেঙে দিয়ে ভাটার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ফায়ার সার্ভিস অ‌্যান্ড সিভিল ডিফেন্সের সদস্য, পুলিশ সদস্য এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক কাজ করে যাচ্ছি।

 

পরিবেশের ছাড়পত্র ছাড়া কোন ইটভাটা চলতে দেওয়া হবে না। পরিবেশ সুরক্ষা ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!