ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিদেশগামী কর্মীদের কল্যাণ ফি বাড়িয়ে ৫,৫০০ টাকা নির্ধারণ আইপিএলের পরবর্তী মিনি নিলাম বসবে গোয়ায় ভৈরবে জেলি মেশানো চিংড়ি বিক্রি: ৩ ব্যবসায়ীকে অর্থদণ্ড জাতীয় সংসদের হুইপ দুলুর সঙ্গে ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল প্রতিনিধিদের সাক্ষাৎ ১৮তম জুডিশিয়াল সার্ভিসে সহকারী জজ পদে ২০০ জন মনোনীত বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা আর নেই লালমনিরহাটে চার শতাধিক শিক্ষার্থীর জিপিএ-৫ সংবর্ধনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে বিপদ হবে: সাখাওয়াত জর্ডানে ৩০০ মেশিন অপারেটর নিয়োগ, সরাসরি সাক্ষাৎকারে চাকরি আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ার ডাক কাতারের প্রধানমন্ত্রীর

রাণীশংকৈলে জাপা’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা 

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ১০:১১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫ ১৩৮ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে জাপা'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা 

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে জাপা’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা

“৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে” এ শ্লোগানে সামনে রেখে বুধবার (১জানুয়ারি) গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা জাতীয় পার্টি। এ উপলক্ষ্যে এদিন বিকাল ৫ টায় পৌর শহরের শান্তা কমিনিউটি সেন্টারে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও যুব সংহতির কেন্দ্রীয় নেতা ইসাহাক আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক স্বপন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক আবু তাহের ঠিকাদার, হরিপুর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক অধ্যাপক সিরাজুল ইসলাম, পৌর জাপা’র সভাপতি শামসুল আরেফিন ও সম্পাদক রমজান আলী প্রমূখ।

এছাড়াও উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি, সাধারণ সম্পাদক ও দলটির সহযোগী সংগঠনের প্রায় তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা সভায় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল নেতাকর্মীদের নির্ভয়ে সংঘবদ্ধ হয়ে মানুষের পাশে দাঁড়িয়ে দলটিকে আরো সুসংগঠিত করার আহবান জানান।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাণীশংকৈলে জাপা’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা 

আপডেট সময় : ১০:১১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫