বিশ্বাস না হলে, হাত দিয়ে ছুঁয়ে দেখুন, গরম! গরম! ক্রিপসি!স্পাইসি এরোম্যাটিক! এই হাড় কাঁপানো পৌষের শীতের রাতে এমন উষ্ণ সিলেটি নুনের পিঠার পরশ আর স্বাদ!
প্রয়োজনীয় উপকরণ:
পানি এক কাপ।
চালের গুড়ো এক কাপ।
দুইটি পেয়াজ কুচি।
৪/৫টি কাঁচা মরিচ কুচি।
আদা বাটা ১ চা চামচ।
হলুদ গুড়ো আধা চামচ।
লবণ ১ চা চামচ
ভাজা জিরা গুড়ো ১ চা চামচ।
ধনে পাতা কুচি আধা কাপ।
প্রস্তুত প্রণালি:
প্রথমে পাতিলে পানি নিয়ে জ্বাল দিতে থাকুন। পেয়াজ লবণ মরিচ আদা হলুদ হাড়ির পানিতে ঢালুন। সিদ্ধ করে গলে ফেলুন। এরপর চালের গুড়ো দিয়ে নেড়ে নেড়ে কাই বা ডো করে ফেলুন। এবার ধনেপাতা কুচি দিন।
নামিয়ে এনে ডালায় ফেলে রুটির মতো গোল্লা বানানি বেলন দিয়ে বেলে, গ্লাস দিয়ে গোল করে কেটে নিন। গরম তেলে ভেজে নিন। এরপর চুলা থেকে নামাবেন আর কচ কচ করে খেতে থাকুন। এবং গরম গরম পরিবেশন করুন।
Leave a Reply