কাউনিয়ার হারাগাছ ইউনিয়নের ২ ও ৭নং ওয়ার্ড বিএনপির সন্মেলন
- আপডেট সময় : ০৭:২২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ ১৪৯ বার পড়া হয়েছে
কাউনিয়ার হারাগাছ ইউনিয়নের ২ ও ৭নং ওয়ার্ড বিএনপির সন্মেলন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হারাগাছ ইউনিয়নের ২নং ও ৭নং ওয়ার্ড বিএনপির সন্মেলন বৃহস্পতিবার রাতে সোনাতন দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা হল রুমে অনুষ্ঠিত হয়।
পড়ুন>> রাজিবপুরে চিনা বাদামের বাম্পার ফলন: চাষীদের মুখে হাসির ঝিলিক
২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে সন্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক রকিবুল হাসান পলাশ, হারাগাছ ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ নুর আলম, সদস্য সচিব মশিয়ার রহমান, যুগ্ন আহবায়ক এস এম রব জুপিটার, এইচ এম আবদুল্ল্যাহ, জেলা কৃষক দলের সদস্য মিজানুর রহমান, ইউনিয়ন যুবদলের আহবায়ক জহুরুল হক সরকার প্রমূখ।
সন্মেলনে এইচএম আবদুল্ল্যাহ কে সভাপতি, আলমগীর হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক ও গোপন ব্যালেট ভোটে আব্দুস সোবাহান খেলু সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। একই দিন সন্ধ্যায় ৭ নং ওয়ার্ড বিএনপির সন্মেলন খানসামা হাট বিএনপি অফিসে আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সর্বসম্মতিক্রমে আব্দুস সালামকে পুনরায় সভাপতি, আজিজুল ইসলামকে সাধারণ সম্পাদক ও ছহির উদ্দিন কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট ২নং ও ৭নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করা হয়েছে।






















