নীলফামারীর ডোমারে পূর্ব নির্ধারিত বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে অন্তবর্তীকালীন সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া উপস্থিত থেকে স্থানীয় প্রশাসনের সাথে আলোচনা এবং অত্র এলাকার অসহায়, শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের কথা ছিল। হঠাৎ করে সচিবালয়ে আগুন লাগার খবর পেয়ে তিনি ডোমারের আগমন বাতিল করে তাৎক্ষণিকভাবে ঢাকার উদ্দেশ্য রওয়ানা দেন।
এসময় উন্নয়নমূলক কার্যক্রম পর্যালোচনা করে, উপদেষ্টার অনুপস্থিতিতে উপজেলা প্রশাসন ও বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের সহযোগিতায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহষ্পতিবার ২৬ডিসেম্বর সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের প্রতিনিধিদের সহযোগিতায় উপজেলা পরিষদ মাঠে এলাকার দুঃস্থ এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদ, উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সভাপতি আনিসুর রহমান আনু,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ও জাতীয় নাগরিক কমিটির সংগঠক সমন্বয়ক আবু সাঈদ লিয়ন, সহ-সমন্বয়ক সাম সজীব, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি শরীফ হোসেন, মাহির মোহাম্মদ মিলন প্রমূখ।
উল্লেখ্য যে, উপজেলার দশটি ইউনিয়ন এবং ১টি পৌরসভা মিলে মোট ১শত ৬০ জন অসহায় দুঃস্থ, এবং শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোহাম্মদ শরীফ এবং মাহির মোহাম্মদ মিলন।
Leave a Reply