ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় দুদক পিপি মোকাররম হোসাইনের বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিকাণ্ড ব্যালন ডি’অরে ইতিহাস গড়া রেকর্ড গড়লেন লিওনেল মেসি লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন আরআরএফে ৪৪০ জন নিয়োগ: সরাসরি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ মামলার জেরে হুমকি: আদালতে তলব অভিনেত্রী তানজিন তিশাকে ব্র্যাক ইউনিভার্সিটিতে এমএসসি ইন মেডিকেল ফিজিক্স চালুর প্রশংসা স্বাস্থ্যমন্ত্রীর উপজেলার ভোগডাবুরী ইউনিয়ন পরিষদে নবনিযুক্ত জেলা প্রশাসকের পরিদর্শন নীলফামারীতে জমি নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ক্রসফায়ার ঘিরে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর আকামার মেয়াদ শেষ হলেও প্রবাসীদের সৌদিতে প্রবেশের সুযোগ: মন্ত্রী

সরিষাবাড়ীতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় অনুষ্ঠিত

সরিষাবাড়ি (জামালপুর) থেকে সাইদ মাহমুদ
  • আপডেট সময় : ০৫:০৬:১৭ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ ২০৮ বার পড়া হয়েছে

সরিষাবাড়ীতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় অনুষ্ঠিত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরিষাবাড়ীতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় অনুষ্ঠিত
সরিষাবাড়ীতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় অনুষ্ঠিত।
প্রত্যন্ত গ্রামের ধানের খেতে টক বগিয়ে দৌড়ে চলছে বিভিন্ন রঙের ছোটো-বড় ঘোড়া। আর এই ঘোড়াগুলোর পিঠে বসে দিক-নির্দেশনা দিচ্ছেন ঘোড়সওয়ারা। উদ্দেশ্য কে হবে জয়ী। টান টান এই উত্তেজনা মুহূর্ত শীত উপেক্ষা করে উপভোগ করছেন মাঠের দুই পাশে থাকা হাজারও দর্শক। এই খেলাকে কেন্দ্র করে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উৎসবে রূপ নিয়েছিল পুরো গ্রামে। দূরদূরান্ত থেকে আসা মানুষ অনেকদিন পর এই খেলা দেখে আনন্দিত।জামালপুরের সরিষাবাড়ীতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় অনুষ্ঠিত হয়েছে।

পড়ুন>> নওগাঁয় প্রিপেইড মিটারে ভোগান্তি: স্থাপন বন্ধের দাবী

গতকাল শুক্রবার বিকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া এলাকার বিস্তীর্ণ খোলা মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করে গ্রামবাসী। জেলার বিভিন্ন অঞ্চলের ১৬ টি দৌড়ের ঘোড়া এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। ঐতিহ্যবাহী এ ঘোড় দৌড় দেখতে নানা শ্রেণী-পেশা ও বয়সের হাজার হাজার নারী-পুরুষ মাঠের দুই পাশে দাঁড়িয়ে খেলা উপভোগ করেন।

এ উপলক্ষে উৎসবের সাজে সাজিয়ে তোলা হয় ঘোড় দৌড়ের মাঠ ও আশপাশের এলাকাকে।ঘোড়া দৌড় উপলক্ষে এলাকায় বসে মেলা। মেলায় হরেক রকম পসরা সাজিয়ে বসে দোকানীরা। ঘোড়া দৌড় প্রতিযোগীতায় তিন ক্যাটাগরিতে ১৬ টি দৌড়ে ঘোড়া অংশ নেয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ঘোড়ার মালিকদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা। ঢ়ুঘোড়দৌড় দেখে মুগ্ধ আগত দর্শকরা। প্রতি বছর এমন আয়োজনের দাবি এলাকাবাসীর।

পড়ুন>> ডোমার নাট্য সমিতি মঞ্চে মঞ্চায়িত হলো নাটক “নীল ললিতার গীত”

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা যুবদলের আহ্বায়ক সাবেক পৌর মেয়র একেএম ফয়েজুর কবির তালুকদার শাহিন, ডোয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল মিয়া, সাধারণ সম্পাদক মোর্শেদ আলম, ডাঃ কামরুল ইসলাম মেলা পরিচালনা কমিটির সভাপতি রমজান আলী খাঁন, সাধারণ সম্পাদক এম.আর আরিফ প্রমুখ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সরিষাবাড়ীতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:০৬:১৭ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪