অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার প্রেক্ষাপট: যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু ভূরুঙ্গামারী মহিলা কলেজে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী, ঢাকার অবস্থান স্পষ্ট প্রতারণার অভিযোগে সেলেনা গোমেজের স্টার্টআপ ওয়ান্ডারমাইন্ডের বিরুদ্ধে মামলা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ

সৃষ্টি ক্রীড়া ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ

 

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।
পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। অধিনায়ক আজিজুল হাকিম তামিমের অপরাজিত ৬১ রানে চড়ে সহজ জয়ে ফাইনাল নিশ্চিত করেছে শিরোপাধারীরা। আগামী রোববার শিরোপা ধরে রাখার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

দুবাইতে শুক্রবার টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে মাত্র ১১৬ রানে গুড়িয়ে দেয় বাংলাদেশ। এরপর ১৬৭ বল বাকি রেখেই দাপুটে জয় তুলে নেয় টাইগার যুবারা। ইয়ুথ ওয়ানডে ইতিহাসে দুই দলের মধ্যকার ম্যাচটি সর্বনিম্ন রানের (২৩৬) রেকর্ড হয়ে থাকবে।
ফাইনালে উঠার লড়াইয়ে আগে ফিল্ডিং বেছে নিয়েছিল বাংলাদেশ।

অধিনায়কের সিদ্ধান্তকে দারুণভাবেই কাজে লাগান বাংলাদেশের পেসাররা। প্রথম ওভারেই পাকিস্তানের উদ্বোধনী জুটি ভাঙেন মারুফ মৃধা। আরেক ওপেনার শাহজাইব খানকে নিজের দ্বিতীয় ওভারেই ফেরান এই পেসার।

তৃতীয় উইকেটে ৪২ রানের জুটি গড়ে পাকিস্তান। এরপর দ্রুতই মিডল অর্ডার ভেঙে দেন ইকবাল হোসেন। তার গতির তাণ্ডবে পাকিস্তান থেমে গেছে ১১৬ রানে।

সহজ লক্ষ্য পেয়েও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ২০ রানে ভাঙে উদ্বোধনী জুটি; কোনো রান না করেই ফেরেন কালাম সিদ্দিকী। ওপেনার জাওয়াদ আবরারও বেশিক্ষণ টিকতে পারেননি।

তিনে এসে একপাশ আগলে ধরেন অধিনায়ক আজিজুল হাকিম। শিহাব জেমসের সঙ্গে ম্যাচকে জয়ের দিকে এগিয়ে নেন তিনি। এরপর অধিনায়ক আজিজুলের ব্যাটেই জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!