সোনাহাট স্থলবন্দর কমিটি গঠন নিয়ে বিএনপির দু’গ্রুপে দ্বন্ধ: সংবাদ সম্মেলন করে নতুন কমিটি গঠনের দাবী : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সোনাহাট স্থলবন্দর কমিটি গঠন নিয়ে বিএনপির দু’গ্রুপে দ্বন্ধ: সংবাদ সম্মেলন করে নতুন কমিটি গঠনের দাবী : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কটবে আপনার আজকের দিনটি ২২ আগস্ট ২০২৬: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, বজ্রপাতের আশঙ্কা আজ শনিবার ২২ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ শনিবার ২২ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা ভিসা জটিলতা কাটিয়ে দক্ষিণ আফ্রিকা গেলেন জাকের ও মুশফিক নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন: কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন নতুন মন্ত্রিসভায় শপথ নিলেন ছয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোনাগাজীতে নিখোঁজের ১৭ ঘণ্টা পর পুকুর থেকে শিশুর উদ্ধার ইউএস ওপেনে রেকর্ড প্রাইজমানি: জয়ী খেলোয়াড়রা পাবেন ১৩ হাজার ২৫০ কোটি টাকা

সোনাহাট স্থলবন্দর কমিটি গঠন নিয়ে বিএনপির দু’গ্রুপে দ্বন্ধ: সংবাদ সম্মেলন করে নতুন কমিটি গঠনের দাবী

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
সোনাহাট স্থলবন্দর কমিটি গঠন নিয়ে বিএনপির দু’গ্রুপে দ্বন্ধ: সংবাদ সম্মেলন করে নতুন কমিটি গঠনের দাবী

 

সোনাহাট স্থলবন্দর কমিটি গঠন নিয়ে বিএনপির দু’গ্রুপে দ্বন্ধ: সংবাদ সম্মেলন করে নতুন কমিটি গঠনের দাবী

সোনাহাট স্থলবন্দর কমিটি গঠন নিয়ে বিএনপির দু’গ্রুপে দ্বন্ধ: সংবাদ সম্মেলন করে নতুন কমিটি গঠনের দাবী।কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সোনাহাট স্থল বন্দরের আমদানী ও রপ্তানী কারক সমিতির কমিটি গঠন নিয়ে বিএনপির দু’গ্রুপে দ্বন্ধ। সংবাদ সম্মেলন করে নবগঠিত কমিটি বিলুপ্ত করে ব্যবসায়ীদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবী জানিয়েছে সাধারণ ব্যবসায়ীরা।

বৃহম্পতিবার সোনাহাট স্থলবন্দর শ্রমিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ব্যবসায়ী আবু হোসেন ব্যাপারী। সংবাদ সম্মেলনে জানানো হয় গত ২৭ নভেম্বর বিধিবহির্ভূতভাবে ৯ সদস্য বিশিষ্ট সোনাহাট স্থল বন্দর আমদানী ও রপ্তানী কারক সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

এই কমিটি পতিত আওয়ামীলীগ নেতাদের সাথে আঁতাত করে বিএনপির এক বহিস্কৃত নেতার অনুগামীদের সমর্থনে গঠিত হয়েছে দাবী করে তা বাতিলের দাবী জানানো হয়। সম্মেলনে স্থলবন্দরের স্বাভাবিক কার্যক্রম সচল রাখার স্বার্থে প্রকৃত ব্যবসায়ীদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবী জানানো হয়।

এসময় অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন আজিজুল হক, শফিকুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম, এনামুল হক প্রমুখ।

উল্লেখ্য, গত ২৭ নভেম্বর বিএনপির একটি গ্রুপ ৯ সদস্য বিশিষ্ট সোনাহাট স্থল বন্দর আমদানী ও রপ্তানী কারক সমিতির কমিটি ঘোষণা করেন। বিএনপির অপর একটি অংশ এই কমিটিকে বিএনপির এক বহিস্কৃত নেতার পকেট কমিটি দাবী করে প্রতিবাদ জানালে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

পরে এঘটনাকে কেন্দ্র করে গত ২৮ নভেম্বর সোনাহাট স্থলবন্দরের একই স্থলে দুগ্রুপ সমাবেশ আহ্বান করলে উপজেলা প্রশাসন সোনাহাট স্থল বন্দরে ১৪৪ ধারা জারি করে। সে থেকে স্থল বন্দর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!