ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৭ সালে হজে বাংলাদেশ পাচ্ছে ৮৩ হাজার ৫০০ কোটা সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ফের ড্রোন হামলা রাজপথে থেকেই সব ষড়যন্ত্র মোকাবিলা করুন: প্রধানমন্ত্রী জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী আজ ১০ নভেম্বর টিভিতে যেসব খেলা দেখা যাবে মিরসরাইয়ে ১৫ কেজি গাঁজাসহ আটক রোহিঙ্গা মা-ছেলে তিস্তা ডিগ্রি কলেজে গভর্নিং বডির সভা শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় ও অধ্যক্ষের দায়িত্বভার গ্রহন ডোমারে কৃষকদের মাঝে সার কার্ড বিতরণ সেমিফাইনালে বাংলাদেশ: আহসান মুমিনের সেঞ্চুরিতে উড়ন্ত জয়

ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানে ৭ জন ভিক্ষুককে পুনর্বাসন

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ১০:১০:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ ১৬৩ বার পড়া হয়েছে

ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানে ৭ জন ভিক্ষুককে পুনর্বাসন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানে ৭ জন ভিক্ষুককে পুনর্বাসন

ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানে ৭ জন ভিক্ষুককে পুনর্বাসন

প্রাচীনকাল থেকেই মানব সমাজে ভিক্ষাবৃত্তি চলে আসছে। উপমহাদেশেও এর ইতিহাস দীর্ঘ দিনের। বৃটিশ ও পাকিস্তান আমলের শোষন, বঞ্চনা এবং নদী ভাঙ্গন, দারিদ্র্য, রোগ-ব্যাধি, অশিক্ষা ইত্যাদি কারণে ভিক্ষাবৃত্তির ব্যাপক বিস্তৃতি ঘটে। বর্তমান সময়ে কিছু মানুষের কর্ম বিমুখতা এবং একদল স্বার্থান্বেষী মহলের অর্থ উপার্জনের হাতিয়ার হিসেবে ভিক্ষাবৃত্তির ব্যাপক প্রসার ঘটেছে। ভিক্ষাবৃত্তি  একটি সামাজিক ব্যাধি। এটি স্বীকৃত কোন পেশা নয়।

পড়ুন>> সোনাহাট স্থলবন্দরে ইমিগ্রেশন চালুর দাবিতে ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ

বর্তমানে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে। স্বল্পোন্নত দেশের অবস্থান থেকে উন্নয়নশীল দেশের তালিকায় উত্তরণ ঘটেছে।

ভিক্ষাবৃত্তির লজ্জা থেকে দেশকে মুক্ত করতে এবং দেশে দারিদ্র্য নিরসনে সরকারের অঙ্গীকার বাস্তবায়ন এবং ভিক্ষাবৃত্তির মত অমর্যাদাকর পেশা থেকে মানুষকে নিবৃত করার লক্ষ্যে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্য সরকারের রাজস্ব খাতের অর্থায়নে সমাজকল্যাণ মন্ত্রণালয় “ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান” শীর্ষক কর্মসূচি হাতে নিয়েছে।

এরই ধারাবাহিকতায় “আর নয় ভিক্ষা, কর্মই হোক দীক্ষা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে গত সোমবার (১১নভেম্বর) উপজেলা চত্বরে ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় কর্মহীন অসহায় ৭টি পরিবাররের মধ্যে ৪ টিকে একটি করে ব্যাটারীচালিত চার্জারভ্যান ও ৩ টি পরিবারকে মনিহারি দোকান করার জন্য ৬০ হাজার টাকার সমপরিমাণ মূল্যের বিভিন্ন মনিহার পণ্য সামগ্রী কিনে দোকান করে দেওয়া হয়েছে।

সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিমের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা উপাধ্যক্ষ রফিকুল ইসলাম, সেক্রেটারী মাওলানা রজব আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী রফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, সাধারণ সম্পাদক মো.বিপ্লবসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক-সামাজিক ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় অতিথিরা উপকারভোগীদের উদ্দেশ্যে বলেন, এখন থেকে আপনারা আর ভিক্ষাবৃত্তি করবেন না। আপনাদের নতুন পেশায় নিয়োজিত করা হলো। তাই তারা সবাইকে ভিক্ষাবৃত্তি ছেড়ে সততার সাথে স্ব-স্ব কর্মের মধ্যদিয়ে নতুনভাবে জীবন যাপন করার আহবান জানান।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানে ৭ জন ভিক্ষুককে পুনর্বাসন

আপডেট সময় : ১০:১০:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪