ঢাকা ১১:২০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন

রাজিবপুরে পালিত হলো ৫৩তম জাতীয় সমবায় দিবস

রাজিবপুর থেকে তরিকুল ইসলাম তারা
  • আপডেট সময় : ০৪:২৬:০৩ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪ ১৮১ বার পড়া হয়েছে

রাজিবপুরে পালিত হলো ৫৩তম জাতীয় সমবায় দিবস

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজিবপুরে পালিত হলো ৫৩তম জাতীয় সমবায় দিবস

রাজিবপুরে পালিত হলো ৫৩তম জাতীয় সমবায় দিবস

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে পালিত হলো ৫৩তম জাতীয় সমবায় দিবস। সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২ নভেম্বর সকাল ১০টায় র‍্যালী ও ১০ টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পড়ুন>>চিলমারীতে আট জুয়াড়ি গ্রেপ্তার

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা কে. এম. এ ছালাম। তিনি সমবায়ের গুরুত্ব তুলে ধরে বলেন, “সমবায়ের মাধ্যমে একে অপরকে সহযোগিতা করে কেবল অর্থনৈতিক অবস্থার উন্নতি নয়, সমাজে একটি সমতার পরিবেশ সৃষ্টি করা সম্ভব। সমবায় আন্দোলন বৈষম্যহীন সমাজ গঠনে এক বিশাল শক্তি হিসেবে কাজ করতে পারে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ। তিনি সমবায় সমিতির গুরুত্ব তুলে ধরে বলেন, “সমবায় সমিতি কেবল অর্থনৈতিক উন্নয়নই নয়, বরং সামাজিক সুরক্ষা, শিক্ষা এবং স্বাস্থ্য খাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাই আমাদের সকলকে একযোগে এগিয়ে এসে সমবায়ের মাধ্যমে একটি স্বনির্ভর ও বৈষম্যহীন সমাজ গঠনে অবদান রাখতে হবে।”

তিনি আরও বলেন, “সমবায়ের মাধ্যমে আর্থিক স্বনির্ভরতা অর্জন করা সম্ভব, যা দেশের সার্বিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

এ সময় আরো বক্তব‍্য রাখেন, রাজিবপুর থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, শাহজাহান আকুল, ফজলুল হক ও উপজেলা সমবায় সহকারী পরিদর্শক শাহনাজ পারভীন প্রমুখ ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আইসিটি কর্মকর্তা ইসমাইল হুসাইন, অনুষ্ঠানের অন্যান্য আয়োজনে ছিল আলোচনা সভা, সমবায় সমিতির বিভিন্ন কাজের সাফল্য তুলে ধরা এবং সমবায় সদস্যদের সাফল্যের গল্প। উপস্থিত সমবায় সদস্যরা তাদের মতামত ও অভিজ্ঞতা শেয়ার করেন, এবং আগামী দিনে কীভাবে আরও সক্রিয় ভূমিকা রাখতে পারেন সে বিষয়ে আলোচনা করেন।

এছাড়া, সমবায়ের মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও আঞ্চলিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার লক্ষ্যে সবার ঐকান্তিক প্রচেষ্টা ও অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তারা তাদের দলগত কর্মকাণ্ড, উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। সবার মাঝে উদ্দীপনা ছিল দৃশ্যমান, যা দিবসটিকে আরও সফল ও অর্থবহ করে তোলে।

৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপনের মধ্য দিয়ে রাজিবপুর উপজেলায় সমবায়ের গুরুত্ব ও প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত হলো। দিনটি উদযাপনের মাধ্যমে সমবায় সমিতির সদস্যরা দেশ গঠনের লক্ষ্যে তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজিবপুরে পালিত হলো ৫৩তম জাতীয় সমবায় দিবস

আপডেট সময় : ০৪:২৬:০৩ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪