ঢাকা ১২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লর্ডসের আগে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ ইসরায়েলকে সামরিক সাহায্য দেওয়া বন্ধের দাবি আল-সাইয়েদের সমর্থকদের কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৭ সালে হজে বাংলাদেশ পাচ্ছে ৮৩ হাজার ৫০০ কোটা সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ফের ড্রোন হামলা রাজপথে থেকেই সব ষড়যন্ত্র মোকাবিলা করুন: প্রধানমন্ত্রী জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী আজ ১০ নভেম্বর টিভিতে যেসব খেলা দেখা যাবে মিরসরাইয়ে ১৫ কেজি গাঁজাসহ আটক রোহিঙ্গা মা-ছেলে তিস্তা ডিগ্রি কলেজে গভর্নিং বডির সভা শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় ও অধ্যক্ষের দায়িত্বভার গ্রহন

৫ বছর পর পার্বতীপুর-চিলমারী রুটে বাজবে ট্রেনের হুইসেল: আনন্দিত এ অঞ্চলের মানুষ

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • আপডেট সময় : ১১:৪৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ ২২৮ বার পড়া হয়েছে

৫ বছর পর পার্বতীপুর-চিলমারী রুটে বাজবে ট্রেনের হুইসেল: আনন্দিত এ অঞ্চলের মানুষ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৫ বছর পর পার্বতীপুর-চিলমারী রুটে বাজবে ট্রেনের হুইসেল: আনন্দিত এ অঞ্চলের মানুষ

দীর্ঘ ৫ বছর পর পার্বতীপুর রেলওয়ে স্টেশন থেকে কুড়িগ্রামের চিলমারী রমনা রুটে আবারও ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেলপথ কর্তৃপক্ষ। ফলে খুঁশি এ অঞ্চলের মানুষ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২১ অক্টোবর থেকে বাজবে এ ট্রেনটির হুইসেল।

শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আব্দুস সালাম।

সংশ্লিষ্ট সুত্র জানায়, ২০২০ সালের মার্চে করোনার মহামারীর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সারা দেশের ট্রেন চলাচল বন্ধের সময় রমনা লোকাল ট্রেনটি বন্ধ হয়ে যায়। পরে দেশের সব রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও বাস মালিকদের অনুরোধে লোকোমাস্টার, ইঞ্জিন স্বল্পতা এবং জনবল সংকটের কারণ দেখিয়ে এই পথে পার্বতীপুর-রমনা লোকাল ট্রেন বন্ধ রাখা হয়।

তবে ২০২২ সালের ১ মার্চ রমনা লোকাল ট্রেনটির পরিবর্তে চিলমারী কমিউটার নামে একটি ট্রেন চালু করা হলেও ট্রেনটির সুবিধাজনক সময়ে না পৌঁছানো এবং তিস্তা ও কাউনিয়া জংশনে অন্যান্য ট্রেনের সাথে সংযোগ না পাওয়া ইত্যাদি কারণে ট্রেনটি জনপ্রিয় হতে পারেনি। তবে দীর্ঘ ৫ বছর পর ট্রেনটি চালু হওয়ার খবরে এ জেলার প্রান্তিক পর্যায়ে খুশির আমেজ বইছে।

রমনা স্টেশন এলাকার বাসিন্দা মমিনুর ইসলাম বলেন,’দীর্ঘ সাড়ে ৪-৫ বছর পর এই স্টেশনে আবার লোকাল ট্রেনের হুইসেল বাজবে জেনে আমরা অত্যন্ত খুশ
কলেজ শিক্ষার্থী রাতুল আহমেদ বলেন, চিলমারী থেকে কুড়িগ্রাম শহরে প্রতিদিন কলেজ যেতে-আসতে ১৬০ টাকা গুনতে হয়। লোকাল ট্রেনটি চালু হলে আমাদের মতো শিক্ষার্থীদের সব থেকে উপকার হবে।

শিল্পী কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সাবেক সভাপতি নাহিদ হাসান বলেন,আগে রমনা রেলপথে ৪টি লোকাল ট্রেন চলতো। সম্প্রতি একটি চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ট্রেন চালুর মধ্য দিয়ে কুড়িগ্রাম,লালমনিরহাট ও রংপুর ৩ জেলার মানুষের উপকার হবে। পর্যায়ক্রমে বাকি ৩টি ট্রেনও চালু করা হবে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায় , রমনা লোকাল ট্রেনটি চালু হলে সঠিক সময়ে দিনাজপুরের পাবর্তীপুর ষ্টেশন থেকে ভোর ৫টা ৩০মি. ছেড়ে কুড়িগ্রামের চিলমারীর রমনা ষ্টেশনে পৌঁছবে সকাল ১০টায়। অন্যদিকে,চিলমারীর রমনা ষ্টেশন থেকে সকাল ১০টা ২০মি. ছেড়ে পার্বতীপুরে পৌঁছবে বিকাল ৩টা ২০ মিনিটে।

এ বিষয়ে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আব্দুস সালাম জানান, রমনা লোকাল ট্রেনটি কুড়িগ্রাম অঞ্চলে সবচেয়ে জনপ্রিয় একটি ট্রেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২১ তারিখ থেকে পার্বতীপুর-রমনা রেলপথে রমনা লোকাল ট্রেনটির হুইসেল বাজবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

৫ বছর পর পার্বতীপুর-চিলমারী রুটে বাজবে ট্রেনের হুইসেল: আনন্দিত এ অঞ্চলের মানুষ

আপডেট সময় : ১১:৪৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪