ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাটোর থেকে জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ উদ্ধার জনগণের সঙ্গে সম্পৃক্ত হতে এমপিদের প্রধানমন্ত্রীর কড়া বার্তা ফেনীতে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার বেশি মূল্যের মদ ও গরু জব্দ রাণীশংকৈলে শয়নকক্ষ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার: মায়ের মামলায় অপমৃত্যুর তদন্ত এনসিসি ব্যাংকে শাখা ব্যবস্থাপক পদে নিয়োগ তাড়াশ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ পরিচালনা পর্ষদ নির্বাচন রাণীশংকৈলে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন দোহা–রিয়াদ রুটে কাতার এয়ারওয়েজের একাধিক ফ্লাইট বাতিল বিরল ও পীরগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও মদ উদ্ধার রাণীশংকৈলে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা, ৫৫ মণ্ডপের নিরাপত্তায় জোর

১২ শিক্ষক ও চার কর্মচারীর একটি মাত্র ছাত্র সেটিও ফেল

রাজশাহী থেকে ইসরাফিল হোসেন
  • আপডেট সময় : ০৯:০৯:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ ১৬৮ বার পড়া হয়েছে

১২ শিক্ষক ও চার কর্মচারীর একটি মাত্র ছাত্র সেটিও ফেল

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১২ শিক্ষক ও চার কর্মচারীর একটি মাত্র ছাত্র সেটিও ফেল

কলেজটিতে ১২ শিক্ষক ও চার কর্মচারী আছেন। এলাকায় বেশ নাম-ডাক ও পরিচিতি আছে কলেজটির। তবে শিক্ষার্থী মাত্র একজন। এই একজনই চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তবে পাস করতে পারেননি সেই শিক্ষার্থী।

মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি পরীক্ষার ফল ঘোষণা করলে দেখা যায়, সে কলেজের একমাত্র পরীক্ষার্থী, তবুও পাস করতে পারেননি।

ঘটনাটি ঘটেছে রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার মুন্ডুমালা বালিকা স্কুল অ্যান্ড কলেজে। প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাদিকুল ইসলাম বলেন, দীর্ঘ ২২ বছর ধরে বেতন-ভাতা পান না শিক্ষকরা। তাই ১২ জন শিক্ষকের মধ্যে গড়ে ৪ থেকে ৫ জন নিয়মিত অফিস করেন। বাকিরা অন্যান্য জায়গায় চলে গেছেন।

এমপিওর জন্য অপেক্ষা করে করে আমরা ক্লান্ত। নিয়মিত শিক্ষক না আসায় অভিভাবকরা শিক্ষার্থী ভর্তি করাতে চায় না। চলতি বছর সাধারণ শাখা থেকে একজন পরীক্ষা দিয়েছিল। কী কারণে পাস করতে পারেনি সেটা বুঝতে পারছি না। তবে এ বছর কলেজে ১১ শিক্ষার্থী ভর্তি হয়েছে।

তানোর উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুল ইসলাম বলেন, মুন্ডুমালা বালিকা স্কুল অ্যান্ড কলেজে মাত্র একজন পরীক্ষার্থী ছিল, তবুও ফেল করেছে। বিষয়টি দুঃখজনক। আমি নতুন যোগদান করেছি। এই বিষয়টি উপজেলা শিক্ষা অফিসারকে দেখতে বলব।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

১২ শিক্ষক ও চার কর্মচারীর একটি মাত্র ছাত্র সেটিও ফেল

আপডেট সময় : ০৯:০৯:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪